| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

মেসি-নেইমারের গোলে শেষ হলো মাকাবি হাইফা-পিএসজির মধ্যকার ম্যাচ, দেখেনিন ফলাফল

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ সেপ্টেম্বর ১৫ ১০:০৮:৫২
মেসি-নেইমারের গোলে শেষ হলো মাকাবি হাইফা-পিএসজির মধ্যকার ম্যাচ, দেখেনিন ফলাফল

যদিও ইসরায়েলি ক্লাবের বিপক্ষে জয়ের জন্য লড়াই করতে হয়েছে পিএসজিকে। ম্যাকাবি হাইফা ইসরায়েলের সামি অফার স্টেডিয়ামে ফরাসি চ্যাম্পিয়নদের বিরুদ্ধে ভাল লড়াই করেছে। দুই দলের মধ্যে ৫৭ শতাংশ দখলে পিএসজি। এছাড়াও, ফরাসি চ্যাম্পিয়নদের খেলায় 16টি আক্রমণ সহ 6টি শট ছিল। ম্যাকাবি খেলায় ১৩টি আক্রমণ করেন এবং গোলে ৫টি শট নেন।

এদিন শুরুতে পিএসজি টানা দুই আক্রমণ করলে এর বিপরীতে উল্টো চাপ বাড়িয়ে দেয় মাকাবি। চাপের মধ্যে থাকা পিএসজি এদিন প্রথমে গোল হজমও করে বসে। ম্যাচের ২৪তম মিনিটে টারোন চেরির গোলে এগিয়ে যায় মাকাবি।

এরপর পিএসজিকে ম্যাচে ফেরান আর্জেন্টাইন সুপারস্টার মেসি। ম্যাচের ৩৭তম মিনিটে এমবাপ্পের শট প্রতিপক্ষের ফুটবলারদের গায়ে লেগে বল পেয়ে যান মেসি। সেখান থেকে বল জালে জড়িয়ে পিএসজিকে সমতায় ফেরাতে কোনো ভুল করেননি এই সুপারস্টার। এ নিয়ে চ্যাম্পিয়নস লিগের মঞ্চে ভিন্ন ৩৯টি দলের বিপক্ষে গোল করলেন মেসি।

এরপর ম্যাচের ৬৯তম মিনিটে প্রথমবারের মতো এগিয়ে যায় পিএসজি। মেসির অ্যাসিস্ট থেকে গোল করা ফরাসি ক্লাবটিকে এগিয়ে দেন এমবাপ্পে। ম্যাচ শেষ হওয়ার ২ মিনিট আগে মাকাবি হাইফার জালে শেষ পেরেক ঠুকে দেন পিএসজির ব্রাজিলিয়ান সেনসেশন নেইমার।

খেলার ৮৮তম মিনিটে মার্কো ভেরাত্তির পাস থেকে বল জালে জড়ান নেইমার। এই জয়ে ৬ পয়েন্ট নিয়ে ‘এইচ’ গ্রুপের শীর্ষে জায়গা করে নিয়েছে পিএসজি। এদিকে জুভেন্টাসকে ২-১ গোলে হারিয়ে সমান ৬ পয়েন্ট নিয়ে গ্রুপটিতে দুইয়ে আছে বেনফিকা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...