| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

আসন্ন ত্রিদেশীয় সিরিজের আগে দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ দল, দেখেনিন দিনক্ষণ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ সেপ্টেম্বর ১৪ ২৩:০২:৩২
আসন্ন ত্রিদেশীয় সিরিজের আগে দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ দল, দেখেনিন দিনক্ষণ

যার কারণে গতকাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছিলেন প্রস্তুতির জন্য দেশের বাইরে পাঠানো হতে পারে বাংলাদেশ দলকে। শেষ পর্যন্ত সেটি হতে যাচ্ছে। আরব আমিরাত দলের সাথে দুটি প্রস্তুতি ম্যাচ খেলতে ২২ সেপ্টেম্বর ঢাকা ত্যাগ করবে বাংলাদেশ টি-টোয়েন্টি দল।

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যে চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এই দল নিয়েই বিশ্বকাপের প্রস্তুতির জন্য ২২ সেপ্টেম্বর দুবাই যাচ্ছে বাংলাদেশ দল। সেখানে চারদিনের প্রস্তুতি ক্যাম্প। এর অংশ হিসেবে আরব আমিরাতের জাতীয় দলের সঙ্গে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে।

প্রস্তুতি শেষে ২৭ তারিখ দেশে ফিরবে টাইগাররা। ৩০ সেপ্টেম্বর ত্রিদেশীয় সিরিজ খেলার উদ্দেশ্যে নিউজিল্যান্ডের উদ্দেশ্য রওনা হবে জাতীয় দল। সেখানে স্বাগতিক নিউজিল্যান্ড এবং পাকিস্তানের সাথে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। এরপরে অস্ট্রেলিয়া টি টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ করবে টাইগাররা।

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশের চূড়ান্ত স্কোয়াড : সাকিব আল হাসান (অধিনায়ক), সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, লিটন দাস, ইয়াসির আলী, নুরুল হাসান সোহান (সহ-অধিনায়ক), মুস্তাফিজুর রহমান, সাইফুদ্দিন, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, হাসান মাহমুদ, নাসুম আহমেদ, নাজমুল হোসেন শান্ত।স্ট্যান্ডবাই : শরিফুল ইসলাম, রিসাদ হোসেন, শেখ মেহেদী হাসান, সৌম্য সরকার।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...