| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

মাহেদি ১৫, সাকিব ১৯, তবুও বিশ্বকাপে স্ট্যান্ডবাই

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ সেপ্টেম্বর ১৪ ২২:১৫:২৬
মাহেদি ১৫, সাকিব ১৯, তবুও বিশ্বকাপে স্ট্যান্ডবাই

টি-টোয়েন্টিতে কার্যকর একজন ক্রিকেটার মাহেদি। বিশেষ করে বিপিএলে নিজের কার্যকরিতা বেশ কয়েকবার দেখিয়েছেন। যদিও জাতীয় দলের হয়ে কিছুদিন নিজের নামের প্রতি সুবিচার করতে পারছিলেন না। এ কারণেই তাকে মূল দলে না রেখে চারজনের স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে।

এদিকে, সিনিয়র ক্রিকেটার রিয়াদকে বাদ দেয়ার কারণে সোশ্যাল মিডিয়ায় নিজের ক্ষোভের কথা জানিয়েছেন তার স্ত্রী। বলেছেন, যোগ্যদের কখনো সম্মান দেয়া হয় না। যদিও সে পোস্টে বিষয়টাকে ব্যক্তিগত হিসেবে না নেয়ার অনুরোধ জানিয়েছিলেন তিনি। আবার ওই পোস্টে কমেন্টস করে বিতর্ক উস্কে দিয়েছেন মুশফিকের স্ত্রীও। প্রসঙ্গতঃ রিয়াদ এবং মুশফিকের স্ত্রী- দু’জন আপন বোন।

স্পিনার মাহেদি হাসান তেমন কোনো প্রতিক্রিয়া দেখাননি। তবে, বাদ পড়ার দিনই জানা গেছে মাহেদির দারুণ এক কৃতিত্বের কথা। ২০২১ সালের জুলাই থেকে এ পর্যন্ত টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে কম ইকনোমি রেটে রান দেয়া স্পিনার হচ্ছেন তিনি। তার পেছনে রয়েছেন সাকিব, অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পার মত বোলার।

শুধু তাই নয়, টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে বাংলাদেশের মধ্যে সবচেয়ে সেরা বোলার এখন মাহেদি হাসান। সাকিব আল হাসানও পড়েছেন তার পেছনে। নতুন প্রকাশিত র‌্যাংকিংয়ে দেখা যাচ্ছে, মাহেদি হাসান রয়েছেন ১৫ নম্বরে। সাকিব আল হাসান রয়েছেন ১৯ নম্বরে।

আজ দল ঘোষণার পর এই দুটি কৃতিত্বের কথা ছবিসহ নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেজে পোস্ট করেছেন মাহেদি হাসান। সেখানে তিনি লিখেছেন, ‘সবকিছুর জন্যই আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ, আমি খুব দ্রুতই আরো শক্তিশালী হয়ে ফিরে আসবো। আমাকে আপনাদের দোয়ায় সামিল করবেন।’

বিশ্বকাপের দল থেকে বাদ পড়ার পর দুই কৃতিত্বের ছবি দিয়ে সঙ্গে এই ক্যাপশন লিখে দেয়ার কারণে অনেকেই বলছেন, মাহেদি হাসানও সবাইকে দেখিয়ে দিয়ে বোঝানোর চেষ্টা করেছেন, ‘এই দেখুন আমার কৃতিত্ব! অথচ, বিশ্বকাপের দলেই জায়গা পেলাম না!’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের মাটিতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ আয়োজনের সম্ভাবনা জোরালো হয়েছে। সবকিছু ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...