| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

আসন্ন বিশ্বকাপে শান্তকে দলে নেওয়ার আসল কারণ ব্যাখ্যা করলেন প্রধান নির্বাচক নান্নু

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ সেপ্টেম্বর ১৪ ১৬:৩৯:৩৯
আসন্ন বিশ্বকাপে শান্তকে দলে নেওয়ার আসল কারণ ব্যাখ্যা করলেন প্রধান নির্বাচক নান্নু

মাত্র ১০৪ স্ট্রাইক রেটে তার গড়ে সাড়ে ১৮ রান। শেষ টি-টোয়েন্টি সিরিজের তিনটি ম্যাচে তারা ৩৭, ১৯* এবং ১৬ রান করেছিল। এই পারফরম্যান্সের কারণে এশিয়া কাপের দল থেকে বাদ পড়েছেন এই ব্যাট।

অথচ কোনো প্রকার পারফরম্যান্স ছাড়াই এবার বিশ্বকাপ দলেই জায়গা করে নিলেন নাজমুল হোসেন শান্ত। ফলে প্রশ্ন উঠেছে, এই ক্রিকেটার কেন বিশ্বকাপ দলে? এর উত্তরে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানিয়েছেন, ব্যাকআপ ওপেনার ভাবনায় দলে সুযোগ পেয়েছেন এই ক্রিকেটার।

প্রধান নির্বাচকের ভাষ্যে, শান্তকে নিয়ে অনেক কিছু আলোচনা হয়েছে। অনেক অ্যানালাইসিস করা হয়েছে ব্যাকআপ একটা ওপেনার হিসেবে। সবাই মিলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখানে কেউ দ্বিমত করেনি। সেই জন্য শান্তকে যুক্ত করা হয়েছে।

আন্তর্জাতিক ফরম্যাটে টি-টোয়েন্টিতে এত বিবর্ণ পারফরম্যান্সের পরও কেন বিশ্বকাপের দলে, এই প্রশ্নটা তবুও থেকে যায়। এর উত্তরে প্রধান নির্বাচক জানিয়েছেন, ঘরোয়া টি-টোয়েন্টি লিগের পারফরম্যান্সের জন্য টিকে গেছেন শান্ত।

এখন পর্যন্ত ঘরোয়া টি-টোয়েন্টিতে ৯৫ ম্যাচ খেলে ২টি শতকের সঙ্গে ৬টি ফিফটি রয়েছে শান্তর। এই দুই শতক বিবেচনায় বিশ্বকাপের দলে ঠাঁই হয়েছে শান্তর।

মিনহাজুল আবেদীনের ভাষ্যে, আন্তর্জাতিক মঞ্চে এই ফরম্যাটে তো আমরা সবাই স্ট্রাগল করছি।

কিন্তু আপনি বিপিএলের রেকর্ডটা দেখেন শান্তর। আমাদের ডমেস্টিকে যে কয়জন ক্রিকেটার রয়েছে, সেখানে তার পারফরম্যান্স কিন্তু খারাপ না। ঘরোয়া ক্রিকেটে দুটি সেঞ্চুরি রয়েছে এই ক্রিকেটারের। ডমেস্টিক রেকর্ড কিন্তু ওর খুব একটা খারাপ না। টিম ম্যানেজমেন্ট এবং নির্বাচকরা মিলে ওকে যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...