| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

অবাক কান্ড: অভিজ্ঞ ক্রিকেটারদের ছাড়াই ভারত সফরে যাচ্ছে অস্ট্রেলিয়া

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ সেপ্টেম্বর ১৪ ১৪:০৩:২৮
অবাক কান্ড: অভিজ্ঞ ক্রিকেটারদের ছাড়াই ভারত সফরে যাচ্ছে অস্ট্রেলিয়া

গত জিম্বাবুয়ে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে গোড়ালির ইনজুরিতে পড়েন মার্শ। সেই ইনজুরি এখনও কাটিয়ে উঠতে পারেননি তিনি। এ ছাড়া নিউজিল্যান্ড সিরিজে পেশীর ইনজুরিতে পড়েন স্টইনিস।

সেই চোট পুরোপুরি সারিয়ে উঠতে পারেননি এই অলরাউন্ডার। সিরিজের দল ঘোষণার কয়েক দিন আগেই হাঁটুর ইনজুরিতে পড়েন স্টার্ক। এ কারণে এই পেসারকেও ভারত সফরের বাইরে রাখতে হচ্ছে অজিদের।

এই তিনজনের ইনজুরি অতটা গুরুতর নয়। মূলত আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখেই তাদের আরও পুনর্জীবিত হওয়ার সুযোগ করে দিচ্ছে সিএ। এই তিন অভিজ্ঞ ক্রিকেটারের বদলি হিসেবে ভারত সফরে যাচ্ছেন নাথান এলিস, ড্যানিয়েল শামস এবং শন অ্যাবট।

এছাড়া অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা পাওয়া টিম ডেভিড এই সিরিজে ডাক পেয়েছেন। দেশ বদলে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার হয়ে খেলবেন আগে সিঙ্গাপুরের হয়ে খেলা মারকুটে এই ব্যাটার।

আগামী ২০, ২৩ ও ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার তিনটি টি-টোয়েন্টি।

ভারত সফরের অস্ট্রেলিয়া দল- অ্যারন ফিঞ্চ, শন অ্যাবট, অ্যাস্টন অ্যাগার, প্যাট কামিন্স, টিম ডেভিড, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, জস হ্যাজেলউড, জস ইংলিস, গ্লেন ম্যাক্সওয়েল, কেন রিচার্ডসন, ড্যানিয়েল শামস, স্টিভ স্মিথ, ম্যাথু ওয়েড এবং অ্যাডাম জাম্পা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

নিজস্ব প্রতিবেদক: লা লিগার ম্যাচে এলচের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বার্সেলোনা। ম্যাচে প্রতিপক্ষকে কোনো গোলের ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...