| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

অবিশ্বাস্য: মুম্বাইয়ের কোচের পদ ছাড়ার পরেও বিশাল লাভ হলো জয়াবর্ধনের

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ সেপ্টেম্বর ১৪ ১২:৫৩:১৪
অবিশ্বাস্য: মুম্বাইয়ের কোচের পদ ছাড়ার পরেও বিশাল লাভ হলো জয়াবর্ধনের

মুম্বাই ইন্ডিয়ান্সের মালিকানা মূলত রিলায়েন্স ইন্ডাস্ট্রিস লিমিটেড। একই মালিকানার অন্তর্গত আছে আরও দুটি দল। একটি আরব আমিরাত প্রিমিয়ার লিগের (আইএলটি২০) মুম্বাই এমিরেটস, আরেকটি সাউথ আফ্রিকা টি-টোয়েন্টি লিগের (এসএটি২০) মুম্বাই কেপটাউন ফ্র্যাঞ্চাইজি।

এখন থেকে এই তিনটি দলই দেখভাল করবেন জয়াবর্ধনে। মুম্বাই ফ্র্যাঞ্চাইজির গ্লোবাল হেড অব পারফরম্যান্স হিসেবে নিযুক্ত হয়েছেন তিনি। জয়াবর্ধনের সঙ্গে পদোন্নতি হয়েছে জহির খানেরও।

ভারতের সাবেক এই ফাস্ট বোলার আগে ডিরেক্টর অব ক্রিকেট অপারেশন্স ছিলেন। বর্তমানে মুম্বাইয়ের গ্লোবাল হেড অব ক্রিকেট ডেভলপমেন্ট পদে নিযুক্ত হয়েছেন। জয়াবর্ধনের নির্দেশনায় থেকে তিন লিগে মুম্বাইয়ের তিনটি ফ্র্যাঞ্চাইজি দেখভাল করবেন তিনি।

আগামী বছরের জানুয়ারি-ফেব্রুয়ারিতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে আইএলটি২০ এবং এসএটি২০। এর কয়েক মাস পরই ভারতের মাটিতে অনুস্থিত হবে আইপিএল। তিনটি ভিন্ন লিগে মুম্বাইয়ের তিনটি দলই যেন ভালো পারফর্ম করে এ কারণেই করা হয়েছে এই রদবদল।

এদিকে জয়াবর্ধনের অনুপস্থিতিতে মুম্বাই ইন্ডিয়ান্সের নতুন হেড কোচ কে হবেন তা এখনও জানায়নি ফ্র্যাঞ্চাইজিটি। ২০১৮ সালে মুম্বাই ইন্ডিয়ান্সের কোচিং প্যানেলে যোগ দেন জয়াবর্ধনে। এখন পর্যন্ত দলটির হয়ে তিনটি শিরোপা জিতেছেন তিনি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...