| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

স্মিথের পর ওয়ানডের নেতৃত্ব নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিলেন কামিন্স

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ সেপ্টেম্বর ১৪ ১১:৫৭:২১
স্মিথের পর ওয়ানডের নেতৃত্ব নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিলেন কামিন্স

আপনি কি অধিনায়কত্বের প্রস্তাব গ্রহণ করবেন? সম্প্রতি এমন প্রশ্নের 'ননসেন্স' উত্তর দিয়েছেন স্টিভেন স্মিথ। টেস্ট অধিনায়ক প্যাট কামিন্সও এবার ওয়ানডেতে নেতৃত্ব দিতে অনীহা প্রকাশ করেছেন।

কামিন্স বুঝিয়ে দেন, একজন পেসার হিসেবে একাধিক ফরম্যাটে দায়িত্ব নেওয়ার চিন্তা করা তার জন্য কঠিন। কামিন্সের কথা, ‘আমার মনে হয় যদি আপনি সব ফরম্যাট এবং প্রতি ম্যাচেই ভালো করতে চান, তবে এটা বাস্তবসম্মত চিন্তা নয়।’

অসি টেস্ট অধিনায়ক যোগ করেন, ‘বিশেষ করে একজন পেস বোলার হিসেবে বিশ্রামের জায়গা খুঁজতে হয়ই। আপনি হয়তো চাইলে এটা ভালোভাবে ম্যানেজ করতে পারবেন। তবে আমি এমন কিছু ভাবছি না।’

টেস্ট দলের নেতৃত্ব নিয়ে খুশি আছেন জানিয়ে কামিন্স বলেন, ‘আমি সত্যিই টেস্ট দলকে নেতৃত্ব দিতে পেরে খুশি। আমার মনে হয় না তাদের (ক্রিকেট অস্ট্রেলিয়া) কোনো সিদ্ধান্ত নিয়ে তাড়াহুড়ো করার আছে।’

এর আগে, নেতৃত্ব পেলে নেবেন কি? এমন প্রশ্নের জবাবে ৩৩ বছর বয়সী স্টিভেন স্মিথ বলেছিলেন, ‘না। আমরা দেখি কী হয়! যদি তারা (বোর্ড) আমাকে দায়িত্ব নিতে বলে, সত্যি করে বললে আমি আসলে এই মুহূর্তে জানি না কী করব। আমার বয়স হচ্ছে। সম্ভবত অবসরের তালিকায় পরবর্তী নামটি আমারই। তাই দেখা যাক, কী হয়!’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...