| ঢাকা, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রেকিং নিউজ: বিশ্বকাপের আগে টাইগারদের নিয়ে নতুন পরিকল্পনায় বিসিবি

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ সেপ্টেম্বর ১৩ ১৮:০২:০৫
ব্রেকিং নিউজ: বিশ্বকাপের আগে টাইগারদের নিয়ে নতুন পরিকল্পনায় বিসিবি

৭ অক্টোবর থেকে নিউজিল্যান্ডে তিনটি সিরিজ খেলবে বাংলাদেশ। তার আগে চারদিনের ক্যাম্পে যাবে টাইগাররা। যদিও বাংলাদেশ কোন দেশে ক্যাম্পে যাবে, তা এখনো ঠিক হয়নি।

সম্ভাব্য দেশ হিসেবে সংযুক্ত আরব আমিরাত বা ওমানের নাম শোনা যাচ্ছে বিসিবি প্রাঙ্গণে। যদিও এখনও তা নিশ্চিত করেনি বিসিবি। তবে পাপনের ভাষ্যে জানা গেছে, সংযুক্ত আরব আমিরাতে ক্যাম্প হলেও শারজাহতে ক্যাম্প করতে আগ্রহী নয় বিসিবি।

পাপন বলেন, 'ত্রিদেশীয় সিরিজের আগে বিদেশের মাটিতে আমরা একটা ক্যাম্প করতে চাই। ক্যাম্পটা কোথায় হতে পারে, সেটা নিয়েই আমরা আলোচনা করছি। আজকে এখানে বসে আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা এক্সপ্লোর করব। এরই মধ্যে আমরা দুই-তিনটা দেশের সাথে আলাপ করেছি। আশা করি, কালকের মধ্যে জানাতে পারব।'

দেশ নির্ধারণ করে সেপ্টেম্বরের ২২ বা ২৩ তারিখেই ক্রিকেটারদের সেখানে পাঠানোর আশা করছে বিসিবি। বিসিবির চাহিদা যে দেশ পূরণ করতে পারবে, সে দেশকেই ক্যাম্পের জন্য ঠিক করবে তারা।

পাপন আরও বলেন, '২২-২৩ তারিখের মধ্যেই আমরা ক্যাম্প করতে যেতে চাই। আসলে যে দেশে যাচ্ছি, আগে তাদের কন্ডিশনটাও আমাদের জানতে হবে যে আমরা যে যে ফ্যাসিলিটি চাচ্ছি সেগুলো ওরা দিতে পারবে কিনা। আমাদের যেই যেই শর্ত আছে, সেগুলো যদি তারা পূরণ করতে পারে তাহলেই আমরা যাব।'

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

আইপিএল ২০২৭ নিলামের তালিকায় নেই মুস্তাফিজ

আইপিএল ২০২৭ নিলামের তালিকায় নেই মুস্তাফিজ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৭ মৌসুমের নিলাম ঘিরে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের জন্য এসেছে একটি অপ্রত্যাশিত খবর। ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল-তানজানিয়া ম্যাচ, জানুন ফলাফল

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ

৯০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল-তানজানিয়া ম্যাচ, জানুন ফলাফল

ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে দারুণ জয় পেয়েছে ব্রাজিল। গ্রুপ ‘আই’-এর দ্বিতীয় ম্যাচে তানজানিয়াকে ১-০ গোলে হারিয়েছে ...

৯০ মিনিটের খেলা শেষ: রিয়াল মাদ্রিদ বনাম পিএসভি, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: রিয়াল মাদ্রিদ বনাম পিএসভি, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে দুর্দান্ত এক প্রত্যাবর্তনের গল্প লিখল রিয়াল মাদ্রিদ। ম্যাচের প্রথমার্ধে পিছিয়ে ...