| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

শেষ হচ্ছে না রিয়াদকে নিয়ে জল্পনা কল্পনার, নতুন পরিকল্পনার কথা জানালেন পাপন

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ সেপ্টেম্বর ১৩ ১৭:০৮:১৪
শেষ হচ্ছে না রিয়াদকে নিয়ে জল্পনা কল্পনার, নতুন পরিকল্পনার কথা জানালেন পাপন

গুঞ্জন শোনা যাচ্ছে, এই ফরম্যাটকে বিদায় জানাতে যাচ্ছেন মাহমুদুল্লাহ রিয়াদ। তিনি এমন সিদ্ধান্ত নিলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাকে মাঠ ছাড়তে চাইবে বলে জানিয়েছেন নাজমুল হাসান পাপন।

১৫ বছরের টি-টোয়েন্টি ক্যারিয়ারে বাংলাদেশের হয়ে ১২১ ম্যাচ খেলেছেন রিয়াদ। ২৩.৫৭ গড়ে বাংলাদেশের সাবেক টি-টোয়েন্টি অধিনায়কের রান ২ হাজার ১২২। তবে রিয়াদ যে পজিশনে ব্যাটিং করেন সেখানে গড়ের চেয়ে স্ট্রাইক রেটটা বেশি গুরুত্বপূর্ণ। সেখানেও বিবর্ণ তিনি। ফিনিশার হিসেবে খেলা রিয়াদ রান তুলেছেন ১১৭.৩০ স্ট্রাইক রেটে।

বয়স যত বেড়েছে বড় শট খেলার প্রবণতা ততই কমেছে রিয়াদের। সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বের পর থেকে এখন পর্যন্ত ১৬ টি-টোয়েন্টিতে ১৮.৪ গড়ে ২৬১ রান করেছেন ডানহাতি এই ব্যাটার। স্ট্রাইক রেট ১০১.৫৫। এই পরিসংখ্যান আধুনিক সময়ের ফিনিশারের সঙ্গে বড্ড বেমানান।

পাপন বলেন, 'যদি তার (টি-টোয়েন্টি ক্রিকেট) অবসর নিতেই হয় বা তাকে স্কোয়াডে সুযোগ দিতে না পারি তাহলে অবশ্যই তাকে অন্তত এতটুকু সু্যোগ (মাঠ থেকে অবসর নেয়ার) দেয়া উচিত। এইটুকু সম্মান দেয়া উচিত। কারণ মাহমুদউল্লাহ রিয়াদের অবদান খাটো করে দেখার কোনো সুযোগ নেই। বহু ম্যাচ জিতিয়েছে আমাদের।'

সদ্য সমাপ্ত এশিয়া কাপে ব্যর্থ ছিলেন মুশফিকুর রহিম। ব্যাটিংয়ের পাশাপাশি গ্লাভস হাতেও সমালোচিত হয়েছেন এই উইকেটকিপার ব্যাটার। আরব আমিরাতের ব্যর্থ মিশন শেষে দেশে ফেরার পরই আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন মুশফিক।

পাপন বলেন, 'মুশফিক অবসর (মাঠের বাইরে থেকে) নিয়েছে, এটাতো আমাদের কাছে খারাপ লাগে। কারণ আমিতো শেষ দিন পর্যন্ত বলে যাচ্ছি, মুশফিক আমাদের সেরা ব্যাটার।'

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের মাটিতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ আয়োজনের সম্ভাবনা জোরালো হয়েছে। সবকিছু ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...