| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘আমরা সবসময়ই এভাবেই খেলে যাব, যেভাবে লোকে বিনোদনের খোরাক পায়’ : স্টোকস

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ সেপ্টেম্বর ১৩ ১৬:২০:৪৬
‘আমরা সবসময়ই এভাবেই খেলে যাব, যেভাবে লোকে বিনোদনের খোরাক পায়’ : স্টোকস

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ জয়, তারপর ভারতের বিপক্ষে টেস্ট জয়, অধিনায়ক বেন স্টোকসের জন্য দুর্দান্ত শুরু ছিল। তবে লর্ডস টেস্টে সাদা রঙে উড়ে যাওয়া ইংল্যান্ডকে উপেক্ষা করে দক্ষিণ আফ্রিকা। সিরিজের প্রথম টেস্টে তিন উইকেট ও ১২ রানে সিরিজে লিড নেয় প্রোটিয়ারা।

কিন্তু ঘুরে দাঁড়াতে একেবারেই সময় নেয়নি স্টোকসের দল। দ্বিতীয় টেস্ট জিতে সিরিজে সমতা ফেরায় ইংলিশরা। এরপর ওভাল টেস্টে ৯ উইকেটের বড় জয়ে সিরিজ জয়ের ধারা অব্যাহত রেখেছে ইংল্যান্ড।

স্টোকস বলেন, 'আমরা সবসময়ই এভাবেই খেলে যাব, যেভাবে লোকে বিনোদনের খোরাক পায়। সবসময়ই আমরা ক্রিকেটের ইতিবাচক দিকটা খুঁজে নিতে চাই।'

খেলোয়াড় হিসেবে শুরু থেকেই আক্রমণাত্বক দর্শনে বিশ্বাসী ছিলেন ম্যাককালাম। ইংল্যান্ডের কোচ হয়েও বদলায়নি তার দর্শন। সাদা পোশাকের কোচের মতোই অধিনায়ক স্টোকসও লড়াকু মানসিকতার।

মাঠের ক্রিকেটে স্টোকসের আক্রমণাত্মক মনোভাব আর ড্রেসিংরুমে ম্যাককালামের মাস্টার মাইন্ড। সবমিলিয়ে নতুন যুগে ইংলিশদের টেস্ট ক্রিকেট। আর এমন আক্রমণাত্মক দর্শন দলের সবার মাঝে ছড়িয়ে দেয়ার চেষ্টা করছে টিম ম্যানেজমেন্ট।

স্টোকস বলেন, 'আমার কাছে ব্যাপারটি (আক্রমণাত্মক খেলা) হলো, স্বচ্ছ একটি বার্তা দেওয়া। আমি ও ব্রেন্ডন (ম্যাককালাম) দলকে এই বার্তা দিয়ে আসছি এবং এই সেদিনও ড্রেসিং রুমে বলছিলাম, আমরা আমাদের চাওয়ার কথা বলছি। আমরা কেবল এই বার্তাই দিতে পারি। কাজটা গোটা দলের।'

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...