| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

কোহলির অবসরের সঠিক পথ দেখালেন পাকিস্তানের সাবেক অধিনায়ক

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ সেপ্টেম্বর ১৩ ১৫:২২:৩৮
কোহলির অবসরের সঠিক পথ দেখালেন পাকিস্তানের সাবেক অধিনায়ক

নিজের অভিজ্ঞতা থেকেই আফ্রিদি প্রাক্তন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলিকে অবসরের পরামর্শ দেন। আগামী নভেম্বরে ৩৪ বছর বয়সী কোহলিকে স্পর্শ করবেন। অবশ্য ইতিহাসের অন্যতম সেরা এই ব্যাটস আরও ৩-৪ বছর খেলতে পারেন।

কোহলি যেনো ব্যাট হাতে ফর্ম পড়ে যাওয়ার আগেই অবসর নেন সে ব্যাপারে পরামর্শ দিয়েছেন আফ্রিদি। তার মতে, ঠিক সময়ে ক্যারিয়ারের ইতি ঘটানোর সিদ্ধান্ত নেওয়া সহজ নয়। বিশেষ করে এশিয়ান ক্রিকেটাররা এটি করতে পারে না। তবে কোহলির কাছ থেকে এ বিষয়ে সচেতনতা দেখতে চান আফ্রিদি।

স্থানীয় সংবাদমাধ্যম সামা টিভিকে দেওয়া সাক্ষাৎকারে আফ্রিদি বলেছেন, ‘কোহলি যেভাবে খেলেছে, বিশেষ করে ক্যারিয়ারের শুরুতে খানিক ভুগলেও পরে যেভাবে নিজের নাম তৈরি করেছে। সে একজন চ্যাম্পিয়ন ক্রিকেটার। তবে একটা সময় আসবে, যখন আপনাকে অবসরের দিতে এগোতে হবে।’

তিনি আরও বলেন, ‘তবে এক্ষেত্রে একটাই লক্ষ্য হওয়া উচিত, সেরা সময়ে থেকে অবসর নেওয়া। অবস্থা এমন হওয়া উচিত নয় যে, সে ফর্মে থেকে ছাড়ার বদলে আপনি দল থেকেই বাদ পড়ে গেলেন। যদিও এমন হতে দেখা যায় না। এশিয়ার খুব কম ক্রিকেটার এ সিদ্ধান্ত নিতে পারে। তবে আমার মনে হয় কোহলি দারুণভাবেই এটি করবে।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...