| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

ব্রেকিং নিউজ: নতুন লিগে কাজ করতে দেশের প্রধান কোচের পদ ছাড়ছেন বাউচার

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ সেপ্টেম্বর ১৩ ১১:০১:০৬
ব্রেকিং নিউজ: নতুন লিগে কাজ করতে দেশের প্রধান কোচের পদ ছাড়ছেন বাউচার

২০১৯ সালের ডিসেম্বরে হেড কোচ হওয়ার পর থেকে বাউচারের অধীনে ১১টি টেস্ট, ১২টি ওয়ানডে ও ২৩টি কুড়ি ওভারের আন্তর্জাতিক ম্যাচ জিতেছে দক্ষিণ আফ্রিকা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চক্রে ১০ ম্যাচের ছয়টি জিতে পয়েন্ট টেবিলের দুই নম্বরে অবস্থান করছে তারা।

দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের সঙ্গে বাউচারের চুক্তি ছিল ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত। ভারতের মাটিতে যেটি হবে আগামী বছরের অক্টোবর-নভেম্বরে। কিন্তু এর আগেই বাউচারের পদত্যাগের সিদ্ধান্তে রীতিমতো অবাক ক্রিকেট বোর্ড। টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত দায়িত্বে থাকায় বাউচারকে ধন্যবাদও জানিয়েছেন প্রধান নির্বাহী ফোলেৎসি মোসেকি।

ক্রিকেটভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফোর প্রতিবেদনে জানা গেছে, দক্ষিণ আফ্রিকার নতুন টি-টোয়েন্টি লিগে এমআই কেপ টাউনের হেড কোচ হিসেবে কাজ করবেন বাউচার। যে কারণে জাতীয় দলের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। শিগগির নতুন কোচ নিয়োগের প্রক্রিয়া শুরু করা হবে বলে জানিয়েছেন বোর্ডের ডিরেক্টর অব ক্রিকেট এনোচ এনকিউ।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...