| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

ছাদ খোলা বাসে লঙ্কানদের শিরোপা উৎসব

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ সেপ্টেম্বর ১৩ ১০:২৯:১০
ছাদ খোলা বাসে লঙ্কানদের শিরোপা উৎসব

এই দুই দলের দুর্দান্ত সাফল্যকে শ্রীলঙ্কার ক্রীড়াবিদ ও সাধারণ মানুষ আন্তরিকভাবে স্বাগত জানিয়েছে। তাদের সমর্থন এবং ভালবাসা শোধ করতে, শ্রীলঙ্কায় এশিয়া কাপ জয়ী এশিয়ান ক্রিকেট এবং নেটবল দল দেশে ফিরে একটি খোলা বাসে শিরোপা উদযাপন করছে।

আরব আমিরাত থেকে এশিয়া কাপ জিতে আজ (মঙ্গলবার) স্থানীয় সময় ভোরে দেশে ফিরেছে শ্রীলঙ্কান ক্রিকেট দল। কাটুয়ানায়েকে অবস্থিত বন্দরানায়েকে আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষ করে সকাল সাড়ে ৬টায় এক এক করে বেরিয়ে আসেন শিরোপা জেতা দলের সদস্যরা।

তাদের স্বাগত জানাতে আগে থেকেই বিমানবন্দরে বাইরে ছিল জনগণের বাঁধভাঙা উপস্থিতি। চ্যাম্পিয়ন ক্রিকেটারদের কাছে পেয়ে আনন্দে মাতেন তারা। এসব মানুষের আনন্দ আরও বাড়িয়ে দিতে আগে থেকেই ছাদ খোলা বাসে শিরোপা উদযাপনের সিদ্ধান্ত নিয়েছিল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড।

সেই অনুযায়ী বিমানবন্দর থেকে কলম্বোয় ক্রিকেট বোর্ডের কার্যালয়ে ছাদ খোলা বাসে করেই যান ক্রিকেটাররা। এসময় রাস্তার দুই পাশ জুড়েই ছিল মানুষের ভিড়। তাদের সামনে শিরোপা উঁচিয়ে ধরার পাশাপাশি কারও ব্যাট, কারও জার্সি, আবার কারও পতাকায় অটোগ্রাফ দেন দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, ভানুকা রাজাপাকশেরা।

উল্লেখ্য, রোববার রাতে পাকিস্তানকে ২৩ রানে হারিয়ে নিজেদের ইতিহাসে ষষ্ঠবারের মতো এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছে শ্রীলঙ্কা। ফাইনালে ব্যাট হাতে ৭১ রানের ইনিংস খেলে ম্যাচসেরা নির্বাচিত হন ভানুকা। এছাড়া পুরো আসরে ৬৬ রান ও ৯ উইকেট নিয়ে টুর্নামেন্টসেরার পুরস্কার জিতেছেন হাসারাঙ্গা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...