শেষ হলো বাংলাদেশ-ভুটানের মধ্যকার ম্যাচ, দেখেনিন ফলাফল
৬০ মিনিটে শান্ত কুমার লিম্বুর গোলে সমতায় ফেরে ভুটান। তবে হাল ছাড়েনি বাংলাদেশ দল। একের পর এক আক্রমণ করতে থাকে নোভা-রফিকল।
নির্ধারিত সময় শেষ হওয়ার ২ মিনিট আগে ডিফেন্ডার আশরাফুল হক আসিফের গোলে লিড পায় বাংলাদেশ। শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে তানভীর আহমেদের দল। আনন্দে মেতে ওঠে গ্যালারিতে থাকা প্রবাসী বাঙালিরা।
অনূর্ধ্ব-২০ এশিয়া কাপ বাছাই পর্বে ‘বি’ গ্রুপের প্রথম ম্যাচে বাহরাইনকে ০-০ ব্যবধানে রুখে দেয় রাশেদ আহমেদের শিষ্যরা। ১৪ সেপ্টেম্বর গ্রুপের দ্বিতীয় ম্যাচে কাতারের ও ১৮ সেপ্টেম্বর নেপালের বিপক্ষে লড়বে বাংলাদেশের যুবারা।
