সেরা ৫ বোলারের তালিকায় শীর্ষে ভুবনেশ্বর, দেখে নিন বাকিদের স্থান
স্বভাবতই ফাইনাল খেলা এই দুই দলের ক্রিকেটারদেরই সেরা পাঁচে জয়জয়কার। ব্যাটিংয়ে সেরা পাঁচজনের মধ্যে দুইজনই লঙ্কান, বোলিংয়ে পাকিস্তানের আছেন তিনজন।
এবারের এশিয়া কাপে সবচেয়ে বেশি রান এসেছে পাকিস্তানের উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ানের ব্যাট থেকে। ৬ ম্যাচে ৩টি ফিফটিসহ ২৮১ রান করেছেন তিনি। সর্বোচ্চ ইনিংসটি অপরাজিত ৭৮ রানের।
দুইয়ে আছেন সুপার ফোর থেকে বাদ পড়া ভারতের ব্যাটার বিরাট কোহলি। ৫ ম্যাচে ১টি সেঞ্চুরি ও ২ ফিফটিতে ২৭৬ রান করেছেন তিনি। সর্বোচ্চ অপরাজিত ১২২।
৫ ম্যাচে এক ফিফটিতে ১৯৬ রান করে তিন নম্বরে আফগানিস্তানের ব্যাটার ইব্রাহিম জাদরান। শ্রীলঙ্কার ভানুকা রাজাপাকসে ৬ ম্যাচে এক ফিফটিতে ১৯১ রান করে চতুর্থ অবস্থানে। পঞ্চম স্থানে আছেন আরেক লঙ্কান ব্যাটার পাথুম নিশাঙ্কা। ৬ ম্যাচে ২ ফিফটির সাহায্যে ১৭৩ রান করেছেন তিনি।
এদিকে ফাইনাল খেলতে না পারলেও বোলিংয়ে শীর্ষে থেকে শেষ করেছেন ভারতের পেসার ভুবনেশ্বর কুমার। ৫ ম্যাচে ৬.০৬ ইকোনমিতে ১১ উইকেট নিয়েছেন তিনি। ৬ ম্যাচে ৭.৩৯ ইকোনমিতে ৯ উইকেট নিয়ে দুই নম্বরে শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা।
তিন থেকে পাঁচ-পরের তিনটি অবস্থানই দখলে পাকিস্তানের বোলারদের। মোহাম্মদ নওয়াজ ৬ ম্যাচে ৫.৮৯ ইকোনমি, শাদাব খান ৫ ম্যাচে ৬.০৫ ইকোনমি এবং হারিস রউফ ৬ ম্যাচে ৭.৬৫ ইকোনমিতে নিয়েছেন ৮টি করে উইকেট।
বোলিংয়ে সেরা ৫ বোলার
১. ভুবনেশ্বর কুমার (ভারত): ৫ ম্যাচে ১১ উইকেট, ৬.০৬ ইকোনমি, সেরা ৫/৪
২. ওয়ানিন্দু হাসারাঙ্গা (শ্রীলঙ্কা): ৬ ম্যাচে ৯ উইকেট, ৭.৩৯ ইকোনমি, সেরা ৩/২১
৩. মোহাম্মদ নওয়াজ (পাকিস্তান): ৬ ম্যাচে ৮ উইকেট, ৫.৮৯ ইকোনমি, সেরা ৩/৫
৪. শাদাব খান (পাকিস্তান): ৫ ম্যাচে ৮ উইকেট, ৬.০৫ ইকোনমি, সেরা ৪/৮
৫. হারিস রউফ (পাকিস্তান): ৬ ম্যাচে ৮ উইকেট, ৭.৬৫ ইকোনমি, সেরা ৩/২৯।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট; লাইভ দেখুন এখানে
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২২ আগস্ট ২০২৬
- দেশের বাজারে আজকের সোনার দাম
- স্বর্ণের দাম নিয়ে বড় পূর্বাভাস, বাড়বে নাকি কমবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২২ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- পে স্কেলের অপেক্ষা শেষ, সেপ্টেম্বরেই আসছে গেজেট
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
