| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

আজকের ম্যাচেও ব্যর্থ শান্ত, দেখুন সর্বশেষ স্কোর

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ সেপ্টেম্বর ১২ ১৫:৪৪:৫৬
আজকের ম্যাচেও ব্যর্থ শান্ত, দেখুন সর্বশেষ স্কোর

আগামী ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ এবং টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে আজ থেকে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম শুরু হয়েছে বিশেষ প্রস্তুতি ক্যাম্প। যেখানে আজ প্রথম দিন দুই ভাগে ভাগ হয়ে একটি প্রস্তুতি ম্যাচ হওয়ার কথা ছিল।

আগেই জানা ছিল টেকনিক্যাল কনসালট্যান্ট শ্রীধরণ শ্রীরামের অধীনে মিরপুরে তিন দিন বিশেষ অনুশীলন করবে জাতীয় দলের ক্রিকেটাররা সহ এইচপি এবং ‘এ’ দলের ক্রিকেটাররা। প্রস্তুতি ক্যাম্পে প্রথম দিনে দুই ভাগে ভাগ হয়ে একটি প্রস্তুতি ম্যাচ খেলেছে টাইগাররা।

তবে বৃষ্টির কারণে শেষ পর্যন্ত খেলা সম্পন্ন হতে পারেনি। খেলা শুরু হওয়ার চার ওভার পর বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়েছে। তবে এই চার ওভার এই ব্যাট হাতে তান্ডব চালিয়েছেন সাব্বির রহমান। বৃষ্টি হওয়া পর্যন্ত চার ওভারে দুই উইকেট হারিয়ে ৩৫ রান সংগ্রহ করেছে সাব্বিরের।

যেখানে ওপেনিংয়ে ব্যাটিংয়ে নামেন এশিয়া কাপে খেলা মেহেদী হাসান মিরাজ এবং সাব্বির রহমান। যদিও ম্যাচের শুরুতে মাত্র ৪ রান করে রান আউট হয়ে প্যাভিলিয়নে ফেলেন মিরাজ।‌ পরেরবার ২ রানে ক্যাচ আউট হয়েছেন এইচপির পেসার রিপন মন্ডলের বলে।

তবে সাব্বির রহমান ওপেনিংয়ে নেমে ঝড় তুলেছেন। ২ ছক্কায় ২৯ রানে অপরাজিত আছেন হার্ডহিটিং এই ব্যাটার। নাজমুল হোসেন শান্ত ওয়ান ডাউনে নেমেছিলেন। মোস্তাফিজুর রহমানের বলে শূন্য করেই সাজঘরে ফিরেছেন এই বাঁহাতি। বৃষ্টি থামলে পুনরায় খেলা মাঠে গড়াবে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...