| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম জিম্বাবুয়ের ক্রিকেটার হিসেবে ইতিহাস গড়লেন এই সেরা অলরাউন্ডার

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ সেপ্টেম্বর ১২ ১৫:০৪:৪২
প্রথম জিম্বাবুয়ের ক্রিকেটার হিসেবে ইতিহাস গড়লেন এই সেরা অলরাউন্ডার

আগস্টের সেরা অংশের স্বীকৃতিও জিতে নেন এই জিম্বাবুইয়ান। সিকান্দার রাজা নিউজিল্যান্ডের মিচেল স্যান্টনার এবং ইংল্যান্ডের বেন স্টোকসকে হারিয়ে আগস্ট মাসের ম্যান অফ দ্য মান্থ জিতেছেন। ৩৬ বছর বয়সী এই অলরাউন্ডার প্রথম জিম্বাবুয়ের ক্রিকেটার হিসেবে ইতিহাস গড়লেন।

বাংলাদেশের বিপক্ষে অপরাজিত ১৩৫ রানের জন্য এই পুরস্কার পাচ্ছেন রাজা। দুই দলের মধ্যে প্রথম ওয়ানডেতে জিম্বাবুয়ে ৬২ রানে ৩ উইকেট হারিয়েছে। কিন্তু লক্ষ্য ছিল ৩০৪ রানের। ১০৯ বলে ১৩৫ রানের পর জিম্বাবুয়ে জিতেছে এই ক্রিকেটারের ইনিংস।

পরের ম্যাচেও ২৯২ রান তাড়া করতে নেমে ৪৯ রানের মধ্যে ৪ উইকেট হারায় জিম্বাবুয়ে। সেখান থেকে ১১৭ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন রাজা।

আগস্ট মাসে মোট তিনটি সেঞ্চুরির দেখা পেয়েছেন রাজা। এরমধ্যে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ম্যাচ জেতানো টানা দুটি শতক রয়েছে। এছাড়াও ভারতের বিপক্ষে হাঁকিয়েছেন অন্য শতকটি। ৯৫ বলে ১১৫ রান করে ম্যাচ প্রায় জিতিয়ে দিচ্ছিলেন ভারতকে। যদিও সতীর্থদের যোগ্য সঙ্গ না পাওয়াতে হার নিয়ে মাঠ ছাড়তে হয় এই ক্রিকেটারকে।

প্রথম জিম্বাবুইয়ান হিসেবে আইসিসির পক্ষ থেকে মাস সেরার স্বীকৃতি পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে রাজা বলেন, ‘আমি অবিশ্বাস্যরক সম্মানিত এবং বিনয় অনুভব করছি আইসিসির পক্ষ থেকে মাস সেরার স্বীকৃতি পেয়ে। আমি সবচেয়ে বেশি আনন্দিত কারণ প্রথম জিম্বাবুইয়ান হিসেবে এমন কীর্তি গড়তে পেরেছি।

গত তিন-চার মাস ধরে যাদের সঙ্গে আমি খেলে গেছি সবাইকে ধন্যবাদ জানাতে চাই। এছাড়াও চেঞ্জিং রুমে যে সকল টেকনিকাল স্টাফ এবং ক্রিকেটার ছিল সবার প্রতি কৃতজ্ঞ। তাদের ছাড়া এই স্বীকৃতি পাওয়া আমার পক্ষে সম্ভব হতো না।

শেষে আমি জিম্বাবুয়ে এবং বাইরে থাকা সকল ভক্ত-সমর্থকদের কাছে আমার কৃতজ্ঞতা পৌঁছিয়ে দিতে চাই।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

৬০ মিনিটের খেলা শেষ, বার্সেলোনা বনাম ভিয়ারিয়াল: Live দেখুন এখানে

৬০ মিনিটের খেলা শেষ, বার্সেলোনা বনাম ভিয়ারিয়াল: Live দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: স্প্যানিশ লা লিগায় ভিয়ারিয়ালের বিপক্ষে শুরুতেই বড় ধাক্কা খেয়েছে বার্সেলোনা। ম্যাচের প্রথম সাত ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু: আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ, Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু: আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ, Live দেখুন এখানে

ক্রীড়া ডেস্ক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের (FIFA U-17 World Cup) গ্রুপ পর্বের ম্যাচে মোজাম্বিক অনূর্ধ্ব-১৭ দলের ...