| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

ব্রেকিং নিউজ: আসন্ন বিশ্বকাপের জন্য চলছে ৩০ ক্রিকেটারের ভাগ্য পরীক্ষা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ সেপ্টেম্বর ১২ ১৩:৫২:২১
ব্রেকিং নিউজ: আসন্ন বিশ্বকাপের জন্য চলছে ৩০ ক্রিকেটারের ভাগ্য পরীক্ষা

কিন্তু টি-টোয়েন্টিতে টাইগারদের নতুন প্রধান কারিগরি উপদেষ্টা এখনও সব ক্রিকেটারকে পরীক্ষা করতে পারেননি। ক্রিকেটারদের স্ক্রিন করতে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শ্রীরামের অধীনে ৩ দিনের প্রশিক্ষণ ক্যাম্প শুরু করেছে বিসিবি।

যেখান থেকে ক্রিকেটারদের পারফরম্যান্সের ভিত্তিতে বিশ্বকাপ দল ঘোষণা করবেন নির্বাচকরা। গত এশিয়ান কাপে ১৫ জন ক্রিকেটারকে দেখার সুযোগ পেয়েছিলেন শ্রীরাম। ইনজুরির কারণে সেখানে খেলতে পারেননি লিটন দাস, নুরুল হাসান সোহান, ইয়াসির রাব্বি।

অনুশীলন ক্যাম্পে এই ক্রিকেটারদের পরীক্ষা করবেন শ্রীরাম। এছাড়া নিয়মিত একাদশে থাকা সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, শরিফুল ইসলাম, মোহাম্মদ সাইফুদ্দিনের দিকেও নজর রাখবেন কারিগরি উপদেষ্টা।

৩ দিনের এই ক্যাম্পে সবমিলিয়ে ৩০ ক্রিকেটারকে পরখ করবেন এই ভারতীয় কোচ। এরপর নির্বাচকদের সঙ্গে আলোচনার মাধ্যমে নির্বাচিত করবেন বিশ্বকাপের জন্য সেরা স্কোয়াড।

এই অনুশীলনে থাকা লিটন, মেহেদী হাসান মিরাজ, সাব্বির রহমান, আফিফ হোসেন, সোহানরা স্কোয়াডে থাকবেন বলে ধরে নেওয়া যায়। লড়াই হতে পারে ইয়াসির রাব্বী-মাহমুদউল্লাহ রিয়াদের জন্য। এই দুই ক্রিকেটারই একই পজিশনে ব্যাটিং করে থাকেন।

চোটের জন্য এশিয়া কাপে খেলতে না পারা ইয়াসিরকে নির্বাচক মন্ডলী থেকে শুরু করে বিসিবির বেশি কর্তাব্যক্তিরা দলে চাইলেও অভিজ্ঞতার নিরিখে মাহমুদউল্লাহর টিকে যাওয়ার সম্ভাবনা বেশি বলে ধরে নেওয়া হচ্ছে। এদিকে শোনা যাচ্ছে টাইগারদের টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসানের ভোটও মাহমুদউল্লাহর পক্ষে।

সেক্ষেত্রে দুইজনই স্কোয়াডে সুযোগ পেতে পারেন। তবে একজনকে অবশ্যই ডাগ আউটে বেঞ্চ গরম করে বেশি সময় কাটাতে হবে। এদিকে বোলারদের মধ্যে মুস্তাফিজুর রহমান, এবাদত হোসেন, তাসকিন আহমেদের স্কোয়াডে থাকবে বলে ধরে নেওয়া যায়। অন্য পেসারদের মধ্যে শরিফুল, সাইফউদ্দীন, হাসান মাহমুদরা নিজেদের প্রমাণ করতে পারলে ভাগ্য খুলতে পারে তাদেরও।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...