| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

অবিশ্বাস্য: ৩ দিনের টেস্টে দুই দিনেই জয়ের দ্বারপ্রান্তে দলটি

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ সেপ্টেম্বর ১২ ১১:৪৪:১৮
অবিশ্বাস্য: ৩ দিনের টেস্টে দুই দিনেই জয়ের দ্বারপ্রান্তে দলটি

প্রথম দিন টস হলেও খেলা হয়নি বৃষ্টির কারণে। দ্বিতীয় দিন খেলা হয়নি প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের স্মরণে। তৃতীয় দিনে ব্যাটিং করতে নেমে প্রথম ইনিংসে ১১৮ রানে গুঁড়িয়ে যায় সাউথ আফ্রিকা। ব্যাটিংয়ে নেমে সাত উইকেট হারায় ইংল্যান্ডও।

চতুর্থ দিন সকালে ইংলিশ ব্যাটারদের অবশ্য মাথা তুলে দাঁড়ানোর সুযোগই দেননি কাগিসো রাবাদা। ফলে ৭ উইকেটে ১৫৪ রানে থাকা ইংল্যান্ডকে থামতে হয় দলের রানের খাতায় আর চার রান যোগ করেই।

দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে আবারও ইংলিশ পেসারদের তোপের মুখে পড়ে সাউথ আফ্রিকা। দলটির হয়ে সর্বোচ্চ ৩৬ রান করেন অধিনায়ক ডিন এলগার। এছাড়া সারেল এরউয়ে ২৬ এবং কিগান পিটারসেন ২৩ রান করেন।

ইংল্যান্ডের হয়ে তিনটি করে উইকেট নেন স্টুয়ার্ট ব্রড এবং বেন স্টোকস। দুটি করে উইকেট নেন জেমস অ্যান্ডারসন এবং অলি রবিনসন।

১৩০ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ঝড়ো গতিতে হাফ সেঞ্চুরি তুলে নেন ইংলিশ ওপেনার জ্যাক ক্রলি। ৪৪ বলে অপরাজিত ৫৭ রান করে দিন শেষ করেন তিনি। আরেক ওপেনার অ্যালেক্স লিস অপরাজিত আছেন ৬১ বলে ৩২ রান করে। সিরিজটি বর্তমানে ১-১ ব্যবধানে সমতায় আছে।

চতুর্থ দিন শেষে সংক্ষিপ্ত স্কোর-

সাউথ আফ্রিকা প্রথম ইনিংস- ১১৮/১০ (৩৬.২ ওভার) (জানসেন ৩০, জন্ডো ২৩; রবিনসন ৫/৪৯, ব্রড ৪/৪১)।

ইংল্যান্ড প্রথম ইনিংস- ১৫৮/১০ (৩৬.২ ওভার) (পোপ ৬৭, রুট ২৩; জানসেন ৫/৩৫, রাবাদা ৪/৮১)।

সাউথ আফ্রিকা দ্বিতীয় ইনিংস- ১৬৯/১০ (৫৬.২ ওভার) (এলগার ৩৬, এরউয়ে ২৬; স্টোকস ৩/৩৯, ব্রড ৩/৪৫)।

ইংল্যান্ড দ্বিতীয় ইনিংস- ৯৭/০ (১৭ ওভার) (লক্ষ্য ১৩০ রান) (লিস ৩২*, ক্রলি ৫৭*)।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...