এশিয়া কাপ চ্যাম্পিয়ন লঙ্কানদের উদ্দেশ্যে যা বললেন মাশরাফি
এদিকে আট বছর পার হয়ে গেলেও বড় কোনো প্রতিযোগিতায় শিরোপা জিততে পারেনি দলটি। অবশেষে চলমান এশিয়া কাপে অচলাবস্থা ভাঙল লঙ্কান লায়ন্সরা। রবিবার (১১ সেপ্টেম্বর) রাতে দুবাইয়ে পাকিস্তানকে হারিয়ে ষষ্ঠবারের মতো এশিয়া কাপের শিরোপা জিতেছেন দাসুন শঙ্করা।
শূন্য শতাংশ হারে টুর্নামেন্টের শুরুতে ফেভারিট ছিল শ্রীলঙ্কা। সেই লঙ্কানরা নিজেদের প্রমাণ করেছে এবং ধারাবাহিকভাবে ভালো খেলে চ্যাম্পিয়নের শিরোপা জিতেছে। বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা লঙ্কান লায়নদের তাদের প্রচেষ্টার জন্য অভিনন্দন জানিয়েছেন।
সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে শ্রীলঙ্কাকে অভিনন্দন জানিয়ে সাবেক এই অধিনায়ক লিখেছেন, ‘সিংহ কিন্তু বলেনা যে, আমি বনের রাজা, সে স্রেফ মনে মনে ভাবে আমি বনের রাজা,ব্যাস এতোটুকুই তার জন্য যথেস্ট। ১৯৯৬ থেকেই তারা বুঝে গেছে কি ভাবে ক্রিকেট খেলতে হবে।
অর্জুনা রানাতুঙ্গা, অরবিন্দ ডি সিলভা, গুরুসিংহে, চামিন্দা ভাস, ধর্মসেনা, মুত্তিয়া মুরালিধরন, সনাথ জয়সুরিয়া, রোশন মহানামা, কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়াবর্ধনে এতসব কিংবদন্তিরা না থাকলেও তাদের ঘুরে দাঁড়ানো স্রেফ সময়ের ব্যাপার।
শ্রীলংকার এই প্রজন্মও হয়তো আগামিতে আরও বড় কিছু করে ফেললেও অবাক হওয়ার কিছু নাই। প্রথম ম্যাচে হয়তো নিজেরাও হতাশ হয়েছে, কিন্তু পরে পুরো টুর্নামেন্ট যেভাবে খেলেছে তা স্রেফ দারুন খেলেছে বললে ভুল হবে বরং অন্যদের মনে ভয় ঢুকিয়ে দিতে বাধ্য করেছে। আর ঐ ভয়টুকুই ট্রফি জেতার জন্য যথেস্ট।
দেশের পরিস্থিতিকে এক পাশে রেখে খেলার মাঠে যা করেছে তার জন্য কুর্নিশ শ্রীলংকানদের। কি কোচিং, সাহস, ধারাবাহিকতা, দারুণ ম্যানেজমেন্ট, অধিনায়ক এবং খেলোয়াড়দের শেষ পর্যন্ত লড়াইয়ের মনোভাব এক কথায় অসাধারন।
অভিনন্দন শ্রীলংকা।’
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকের স্বর্ণের বাজারদর; ২৫ আগস্ট ২০২৬
- এসএসসি ২০২৭: পরীক্ষার তারিখ ও পূর্ণাঙ্গ রুটিন প্রকাশ
- পে স্কেলে পরিবর্তনের আভাস, অর্থায়ন নিয়ে চলছে হিসাব-নিকাশ
- ২০২৬ বাজাজ পালসার ১২৫: নতুন ইঞ্জিন ও মোনোশক সাসপেনশনে বড় আপডেট
- আজকের সকল দেশের টাকার রেট: ২৫ আগস্ট ২০২৬
- ড্রাইভিং লাইসেন্স হালনাগাদে নতুন নির্দেশনা
- পে-স্কেলের সিদ্ধান্তে দেরি হলে পরিস্থিতি আরও জটিল হবে: দেবপ্রিয়
- Pulsar 150 বনাম Apache RTR 160: দাম ও ফিচারে পার্থক্য
- ২৬ আগস্টের ছুটি পাবেন না যেসব কর্মী
- ২৪-২৭ আগস্ট ভারতে লঞ্চ হচ্ছে যে ৭টি নতুন স্মার্টফোন
- মঙ্গলবার ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
- নতুন Bajaj Pulsar 150 বনাম পুরোনো মডেল, কী কী পরিবর্তন হলো
- দেশে আজ ১৮, ২১ ও ২২ ক্যারেট স্বর্ণের দাম
- ড্রাইভিং লাইসেন্স নিয়ে বিআরটিএর নতুন নির্দেশনা
