| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

ক্রিকেটাররা স্বাধীনভাবে খেলতে না পারার পেছনে সরাসরি যাদেরকে দায়ী করলেন সুজন

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ সেপ্টেম্বর ১১ ১৮:৪০:১৯
ক্রিকেটাররা স্বাধীনভাবে খেলতে না পারার পেছনে সরাসরি যাদেরকে দায়ী করলেন সুজন

ডেইলি স্টারের ননস্ট্রাইকার্স এন্ড অনুষ্ঠানে দেয়া সাক্ষাৎকারে এ প্রসঙ্গে সুজন বলেন, ‘মিডিয়াতে কথা এখন এমনভাবে ছড়িয়ে যায় যেমন এখন আমাদের ক্রিকেটাররা সাক্ষাৎকার দিতে ভয় পায়। একটা কথা বলবো, এমন ‍টুইস্ট হবে ক্যারিয়ার শেষ।’

‘এমন হয়েছে যে মিডিয়া তাদের ক্যারিয়ার নিয়ন্ত্রণ করছে। এটা একেবারেই ভুল। তারপর আমি যে বললাম তারা স্বাধীনতা নিয়ে খেলতে পারছে না এটা কিন্তু ফেসবুক, ইউটিউব এবং মিডিয়ার কারণে। আমি একেবারে সোজা কথা বলে দিলাম।’

মিডিয়া দেখে ক্রিকেটাররা কতটা ভয় পান সাকিব আল হাসানকে দিয়ে সেটার উদাহরণ দিয়েছেন সুজন। বাংলাদেশের এই টিম ডিরেক্টর জানান, সাকিবের মতো ক্রিকেটাররাও এখন সিদ্ধান্ত নিতে ভয় পান। কারণ সিদ্ধান্ত ভুল প্রমাণিত হলে মানুষ কি বলবে সেটার ভয় কাজ করে তাদের মাঝে। এদিকে পাকিস্তানের সাবেক অধিনায়ক ইমরান খানেরও উদাহরণ টেনেছেন তিনি।

সুজন বলেন, ‘সাকিবের মতো ছেলে সিদ্ধান্ত নিতে ভয় পাচ্ছে। সাকিব তো বাংলাদেশের সবচেয়ে বড় নাম। ও (সাকিব) এখন সিদ্ধান্ত নিতে চিন্তাবোধ করে যে সুজন ভাই এটা করবো কিনা বা ঠিক হবে কিনা, মানুষ কি বলবে। আমি যদি এটা করাই, রিস্ক নেই, আমি যদি ওরে বল করাই আর তখন যদি মার খায় তাহলে সবাই বলবে সাকিব কেন ওরে বল করিয়েছে।’

তিনি আরও বলেন, ‘ইমরান খান কিভাবে দুর্দান্ত অধিনায়ক হয়েছে। ওর অধিনায়কের মধ্যে ছিল জুয়া। এই জুয়া খেলার মতো বাংলাদেশের ক্রিকেটারের একটারও নেই। মাঝে মধ্যে সেরকম পরিস্থিতিতে জুয়া খেলতেই হতে পারে, যে আপনার নিয়মিত বোলার নন তাকে চেষ্টা করতে হতেই পারে। কিন্তু আমি সাহস পাচ্ছি না।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...