| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

টি-২০ বিশ্বকাপে দেখা যাবে বাংলাদেশের নতুন ব্যাটিং অর্ডার

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ সেপ্টেম্বর ১১ ১৬:৩০:১৩
টি-২০ বিশ্বকাপে দেখা যাবে বাংলাদেশের নতুন ব্যাটিং অর্ডার

বাংলাদেশের পরিকল্পনা অনুযায়ী চার নম্বরে দেখা যেতে পারে ওপেনার লিটন দাসকে। এশিয়া কাপ থেকে দেশে ফিরেই অবসর নিয়েছেন মুশফিকুর রহিম। তার জায়গা নিতে পারেন লিটন। মুশফিকের বদলে অভিজ্ঞ ব্যাটসম্যানকে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছে বাংলাদেশ। লিটন ছাড়া এই মুহূর্তে আর কোনো ব্যাটসম্যানই চারে নামার উপযুক্ত নয় বলে মনে করছে টিম ম্যানেজমেন্ট।

বাংলাদেশ বোর্ডের মুখ্য নির্বাচক মিনহাজুল আবেদিন এক ওয়েবসাইটে বলেছেন, “আমরা লিটনকেই চারে নামাব বলে ঠিক করেছি। তবে এখনও চূড়ান্ত কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।”

কেন লিটনকে চারে নামানো হবে, তার সপক্ষে যুক্তিও দেওয়া হয়েছে। দলের সঙ্গে যুক্ত এক কর্তা জানিয়েছেন, চারে এমন এক ব্যাটারকে তাঁরা চাইছেন, যিনি শুরু থেকে মারতে পারেন। লিটনের সেই দক্ষতা রয়েছে। তবে বাংলাদেশের ওই কর্তা বলেছেন, “লিটন কী ভাবে আমাদের সিদ্ধান্ত মেনে নেয় সেটা দেখতে হবে। অনুশীলনে ওর সঙ্গে এ বিষয়ে কথা বলব। লিটন চারে খেলতে রাজি হলে পাঁচ নম্বরে আফিফ হোসেনকে খেলানো হবে। ছ’নম্বরে নামার মতো অনেক ক্রিকেটার রয়েছে। অস্ট্রেলিয়ায় আমরা লম্বা ব্যাটিং লাইন-আপ নিয়ে যেতে চাইছি।”

এই সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ টি-টোয়েন্টি দলে বিশেষজ্ঞ হিসাবে যোগ দেওয়া প্রাক্তন ক্রিকেটার শ্রীধরন শ্রীরাম। ওই কর্তার কথায়, “লিটন কেমন ব্যাটিং করে সেটা শ্রীরাম দেখেছে। ও জানিয়েছে, লিটন এবং আফিফ চার এবং পাঁচে ব্যাট করার জন্যে উপযুক্ত। কারণ, পাওয়ার প্লে শেষ হলে বাউন্ডারি মারতে পারে, এমন ব্যাটার দরকার বাংলাদেশে।”

লিটন চারে নামলে ওপেনিংয়ে একটি জায়গা ফাঁকা হয়ে যাবে। সে ক্ষেত্রে বাংলাদেশ তরুণ কোনও ক্রিকেটারকে সেখানে খেলাতে পারে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...