| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

ফাইনাল শুরুর আগে শ্রীলঙ্কা ক্রিকেট দলকে অদ্ভুদ বার্তা পাঠালেন কুমার সাঙ্গাকারা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ সেপ্টেম্বর ১১ ১১:২১:০৫
ফাইনাল শুরুর আগে শ্রীলঙ্কা ক্রিকেট দলকে অদ্ভুদ বার্তা পাঠালেন কুমার সাঙ্গাকারা

দাসুন শানাকার অধিনায়কত্বে দারুণ ক্রিকেট উপহার দিচ্ছেন তারা। উত্তরসূরিদের প্রশংসা করে পঞ্চমুখ কুমার সাঙ্গাকারা তাদের মঙ্গল কামনা করেছেন। তাছাড়া দলকে শিরোপা নিয়ে দেশে ফিরতে বলেছেন সাবেক লঙ্কান অধিনায়ক।

রবিবার টি-টোয়েন্টি এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও পাকিস্তান। দুবাইয়ে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। গত শুক্রবার একই ভেন্যুতে সিরিজের সুপার ফোরে দুই দলের আগের ম্যাচে ৫ উইকেটে জিতেছিল লঙ্কানরা।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের (এসএলসি) স্বীকৃত পেজে পোস্ট করা একটি ভিডিওতে সাঙ্গকারা বলেন, ‘তোমাদেরকে আন্তরিক অভিনন্দন জানাই। গত কয়েক মাস ধরেই তোমরা অসাধারণ ক্রিকেট খেলে যাচ্ছ।’

লঙ্কান দলনেতা শানাকার উদ্দেশ্যে তার বার্তা ছিল এমন, ‘এই বার্তাটা দাসুন তোমাকে আর শ্রীলঙ্কা দলকে পাঠাতে পেরে আমি খুব সম্মানিত। এশিয়া কাপের ফাইনালের জন্য তোমাদের প্রতি সবরকম শুভেচ্ছা রইল।’

অর্থনৈতিক ও রাজনৈতিক অস্থিরতার ভেতর দিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা। এমন দুঃসময়ে ক্রিকেটাররা দেশটির নাগরিকদের জন্য অনুপ্রেরণা হয়ে উঠেছেন বলে মনে করেন কিংবদন্তি সাবেক বাঁহাতি ব্যাটার সাঙ্গাকারা, ‘এই প্রতিযোগিতাটা আমি খুব কাছ থেকে দেখছি। তোমাকে বলে বোঝাতে পারব না যে তোমার দল কতটা প্রেরণা যোগাচ্ছে সবার জন্য। তোমরা সবাই কঠিন সময়ে নিজেদের সেরাটা দিয়েছ। তোমাদের পারফরম্যান্স আনন্দ এনে দিয়েছে সেসব মানুষের মনে, যারা তোমাদের দলকে ভালোবাসে। শ্রীলঙ্কাকে ভালোবাসে।’

পাকিস্তানের বিপক্ষে ফাইনালে শানাকার দলকে নিজেদের সেরাটা নিংড়ে দেওয়ার পরামর্শ দেন তিনি, ‘আর একটা লড়াই বাকি আছে। ফাইনালে নিজেদের সেরাটা দাও। তোমাদের মধ্যে অসাধারণ প্রতিভা আছে, দক্ষতা আছে। তার চেয়েও গুরুত্বপূর্ণ হলো তোমরা দল হিসেবে খেলছ। যাও, মাঠে নামো আর কাপটা ঘরে নিয়ে এসো। শুভেচ্ছা রইল।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...