| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

চার ম্যাচের সেই ঝাল এবার একসঙ্গে মিটিয়ে দিলো বার্সা

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ সেপ্টেম্বর ১১ ১০:৪৬:০৩
চার ম্যাচের সেই ঝাল এবার একসঙ্গে মিটিয়ে দিলো বার্সা

২০২০-২১ মৌসুমে কাদিসের মাঠে ২-১ গোলে হারের পরই যেন মরক লেগে যায় বার্সার। লিগের ফিরতি দেখায় তারা করে ১-১ ড্র। এরপর গত মৌসুমে কাদিসের মাঠে গোলশূন্য ড্রয়ের পর ঘরের মাঠে ১-০ গোলে হেরেই বসে বার্সেলোনা।

চার ম্যাচের সেই ঝাল যেন এবার একসঙ্গে মিটিয়ে দিলো বার্সা। এবারও অবশ্য শঙ্কার মেঘ ভর করেছিল। প্রথমার্ধে পুঁচকে কাদিসের জালে একবারও বল জড়াতে পারেনি জাভি হার্নান্দেজের দল।

তবে দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়ায় তারা। একে একে করে ৪ গোল। শনিবার রাতে কাদিসের মাঠ থেকে লা লিগার ম্যাচটিতে ৪-০ গোলের বড় জয় নিয়ে ফিরেছে বার্সেলোনা।

প্রথম গোলের জন্য ৫৫ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে বার্সাকে। ফ্রেংকি ডি ইয়ং খোলেন গোলমুখ। দশ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন রবার্ট লেভানডোস্কি। ৮৬ মিনিটে ৩-০ করেন তরুণ আনসু ফাতি। আর যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে কাদিসের কফিনে শেষ পেরেকটি ঠুকেন উসমান ডেম্বেলে।

এতে ৫ ম্যাচে ৪ জয় আর এক ড্র নিয়ে ১৩ পয়েন্ট নিয়ে লা লিগা টেবিলে শীর্ষে উঠেছে জাভি হার্নান্দেজের দল। ৪ ম্যাচের সব কটি জিতে ১২ পয়েন্ট পাওয়া রিয়াল মাদ্রিদ আছে দুইয়ে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...