| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রিকেট ইতিহাসে টেস্ট ম্যাচে এক দিনে সর্বোচ্চ উইকেটের এক বিশ্বরেকর্ড়

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ সেপ্টেম্বর ১১ ০৯:৩২:২৪
ক্রিকেট ইতিহাসে টেস্ট ম্যাচে এক দিনে সর্বোচ্চ উইকেটের এক বিশ্বরেকর্ড়

প্রথম দিনের খেলা ভেসে যায় বৃষ্টিতে, দ্বিতীয় দিনের খেলা স্থগিত করা হয় রানীর মৃত্যুতে। তৃতীয় দিন থেকে শুরু হয়েছে দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের মধ্যকার তৃতীয় টেস্ট ম্যাচ।

লন্ডনের ওভালে টস জিতে দক্ষিণ আফ্রিকাকে ব্যাট করতে আমন্ত্রণ জানান ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস। ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়েই দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানদের ওপর চড়াও হন ইংল্যান্ডের বোলাররা। ফলে মাত্র ১১৮ রানে অলআউট হয়ে যায় সফরকারীরা।

ইংলিশ পেসার অলি রবিনসন ও স্টুয়ার্ট ব্রডের জ্বলন্ত বোলিংয়ে প্রোটিয়া ব্যাটসম্যানরা একের পর এক উইকেট নিতে থাকেন। রবিনসন ১৪ ম্যাচে ৪৯ রান দিয়ে একাই ৫ উইকেট নেন। স্টুয়ার্ট ব্রড ৪১ রান দিয়ে নেন ৪ উইকেট। আর জেমস অ্যান্ডারসন ১৬ রান দিয়ে ১ উইকেট পান।

দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ ৩০ রান করেন মার্কো জানসেন। ২৩ রান করেন খায়া জোনডো এবং ১৮ রান করেন কেশভ মাহারাজ। প্রতিষ্ঠিত ব্যাটারদের কেউ রানই করতে পারেনি বলতে গেলে।

জবাব দিতে নেমে স্বস্তিতে দিন শেষ করতে পারেনি ইংল্যান্ডও। একটা সময় ২ উইকেটে ৮৪ রান থাকলেও এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে স্বাগতিকরা। স্রোতের বিপরীতে দাঁড়িয়ে হাফসেঞ্চুরি করেন অলি পোপ। ৭৭ বলে ১৩ বাউন্ডারিতে ৬৭ রানের ইনিংস খেলেন তিনি। জো রুট করেন ২৩। বাকিদের কেউ পনেরোও করতে পারেননি।

বেন ফোকস ১১ আর অলি রবিনসন ৩ রানে অপরাজিত আছেন। স্বীকৃত ব্যাটারদের মধ্যে এখন কেবল ফোকসই। ইংল্যান্ডের লিড ৩৬ রানের।

প্রোটিয়া বোলারদের মধ্যে এখন পর্যন্ত সফল মার্কো জানসেন। ৩৪ রানে ৪টি উইকেট নিয়েছেন তিনি। ২ উইকেট শিকার কাগিসো রাবাদার।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...