| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

১১৮ রানে দক্ষিণ আফ্রিকাকে অলআউট করে উল্টো বিপদে ইংল্যান্ড

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ সেপ্টেম্বর ১০ ২২:৪৫:৪০
১১৮ রানে দক্ষিণ আফ্রিকাকে অলআউট করে উল্টো বিপদে ইংল্যান্ড

লন্ডনের ওভালে টস জিতে দক্ষিণ আফ্রিকাকে ব্যাট করতে আমন্ত্রণ জানান ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস। ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়েই বিপাকে পড়ে দক্ষিণ আফ্রিকা। ইংলিশ বোলারদের বিপক্ষে ধস নামে দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানরা। ফলে মাত্র ১১৮ রানে অলআউট হয়ে যায় সফরকারীরা।

ইংলিশ পেসার অলি রবিনসন এবং স্টুয়ার্ট ব্রডের তোপের মুখে পড়ে একের পর এক উইকেট বিসর্জন দিতে থাকেন প্রোটিয়া ব্যাটাররা। রবিনসন ১৪ ওভারে ৪৯ রান দিয়ে একাই নেন ৫ উইকেট। স্টুয়ার্ট ব্রড নেন ৪১ রান দিয়ে ৪ উইকেট। আর জেমস এন্ডারসন ১৬ রান দিয়ে নেন ১ উইকেট।

দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ ৩০ রান করেন মার্কো জানসেন। ২৩ রান করেন খায়া জোনডো এবং ১৮ রান করেন কেশভ মাহারাজ। প্রতিষ্ঠিত ব্যাটারদের কেউ রানই করতে পারেনি বলতে গেলে।

জবাব দিতে নেমে ৪৩ রানের মধ্যে ২ উইকেট হারিয়ে বসেছে স্বাগতিক ইংল্যান্ডও। অ্যালেক্স লিস ১৩ এবং জ্যাক ক্রাউলি করেন ৫ রান। এ রিপোর্ট লেখার সময় ইংল্যান্ডের রান ২ উইকেট হারিয়ে ৬৭। ৩০ রানে অলি পোপ এবং জো রুট ব্যাট করছেন ১৫ রান নিয়ে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...