| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

কিছুক্ষণ পরেই বাহরাইনের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ সেপ্টেম্বর ১০ ২০:১৬:৫১
কিছুক্ষণ পরেই বাহরাইনের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

এবার এশিয়ার আসর সাফরের সীমানা পেরিয়ে গেছে। বাহরাইনের দক্ষিণাঞ্চলীয় শহর ইসায় শুরু হচ্ছে বাংলাদেশের অনূর্ধ্ব-২০ এশিয়ান চ্যাম্পিয়নশিপ কোয়ালিফায়ার গ্রুপ। ‘বি’ গ্রুপে রয়েছে কাতার, ভুটান, নেপাল ও স্বাগতিক বাহরাইন ছাড়াও বাংলাদেশ। যুব চ্যাম্পিয়নশিপ শনিবার শুরু হবে এবং চলবে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত।

কিছুদিন আগে ভারতের ভুবনেশ্বরে অনুষ্ঠিত হয় সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ। সেই টুর্নামেন্টে দুর্দান্ত খেলেছে বাংলাদেশ। ফাইনালে ভারতের বিপক্ষে ম্যাচ পরিত্যক্ত হলে ফুটবলে আশা জাগিয়েছিল বাংলাদেশের তরুণরা। কিছু পরিবর্তন এনে একই দল এখন বাহরাইনে এশিয়ান কাপের বাছাইপর্ব খেলছে।

প্রথম দিনই মাঠে নামছে বাংলাদেশ। স্বাগতিক বাহরাইনের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটি শুরু হবে স্থানীয় সময় রাত ৯টায়। বাংলাদেশ সময় রাত ১২ টায়। তার আগে গ্রুপের প্রথম ম্যাচ খেলবে ভুটান ও নেপাল।

বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ ১২ সেপ্টেম্বর ভুটানের বিপক্ষে, তৃতীয় ম্যাচ ১৬ সেপ্টেম্বর কাতারের বিপক্ষে এবং চতুর্থ ম্যাচ ১৮ সেপ্টেম্বর নেপালের বিপক্ষে।

এশিয়ার ৪৩ টি দেশ ১০ গ্রুপে ভাগ হয়ে অংশ নিচ্ছে এই বাছাই পর্বে। ১০ গ্রুপ চ্যাম্পিয়ন ও সেরা ৫ রানার্সআপ উঠবে চূড়ান্ত পর্বে। চূড়ান্ত পর্বে সরাসরি খেলবে আয়োজক উজবেকিস্তান।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...