| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

মাত্র একটি ম্যাচ বাতিল হলেই ক্ষতি হতো ৩৭ কোটি টাকা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ সেপ্টেম্বর ১০ ১৯:১২:৪০
মাত্র একটি ম্যাচ বাতিল হলেই ক্ষতি হতো ৩৭ কোটি টাকা

ইউকে ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) বড় সিদ্ধান্ত নেয়। এই সপ্তাহের সমস্ত খেলা স্থগিত করা হয়েছে। ক্রিকেটের ক্ষেত্রে প্রশ্ন জাগে, রানীর মৃত্যুতে শোকের সময় কেন ইসিবি (ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড) ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচটি বাতিল করেনি?

উত্তর হল আর্থিক লাভ। ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট বাতিল হলে ইসিবি ৩৩ লাখ পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় ৩৭ কোটি টাকা) হারাতে পারে। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল ​​জানিয়েছে যে ওভাল ম্যাচ বীমার আওতায় না থাকায় ইসিবি এবং ভেন্যু কর্তৃপক্ষ সারে কাউন্টি ক্রিকেট ক্লাব একটি বিশাল আর্থিক ক্ষতির সম্মুখীন হবে।

আগের দুই ম্যাচে ১–১ সমতা থাকায় ওভালেই মীমাংসা হবে সিরিজের। ম্যাচটি দেখার জন্য যেসব দর্শক টিকিট কেটে রেখেছেন, তাঁদের টাকা ফেরত তো দিতে হতোই, হসপিটালিটি ও খাবারদাবার খাতেও বড় অঙ্কের আর্থিক ক্ষতি হতো। ওভালের একটি টেস্ট ম্যাচে প্রায় ১৩ লাখ পাউন্ডের টিকিট বিক্রি হয়ে থাকে। হসপিটালিটি থেকে আয় আসে ১০ লাখ পাউন্ড।

এ ছাড়া প্রতিদিন খাবারদাবার ও পানাহারে বিক্রি হয় পাঁচ লাখ পাউন্ড। সব মিলিয়ে বাকি থাকা তিন দিনের খেলা বাতিল হলে ক্ষতির পরিমাণ দাঁড়াত ৩৩ লাখ পাউন্ডের কাছাকাছি।

তবে রানির মৃত্যুতে যুক্তরাজ্য সরকারের পক্ষ থেকে খেলা বন্ধের কোনো নির্দেশনা না থাকায় ইসিবি আর লোকসানের পথে হাঁটেনি। ওভাল টেস্টের প্রথম দুই দিনই যেহেতু খেলা হয়নি, ইসিবি চেয়েছিল আইসিসিকে বলে টেস্টের মেয়াদ এক দিন বাড়িয়ে নিতে।

কিন্তু দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড এতে রাজি হয়নি। সূচি অনুযায়ী সোমবার টেস্ট শেষ হবে ধরে নিয়ে মঙ্গলবার দেশে ফেরার টিকিট কেটে রেখেছে দক্ষিণ আফ্রিকা দল। খেলার জন্য বাড়তি এক দিন না পাওয়া গেলেও এখন অন্তত ৩৭ কোটি টাকা ক্ষতি থেকে বেঁচে যাচ্ছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...