| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

স্মিথ-ওয়ার্নারের নেতৃত্ব নিয়ে এবার মুখ খুললেন বিদায়ী ফিঞ্চ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ সেপ্টেম্বর ১০ ১৭:১৯:৪৫
স্মিথ-ওয়ার্নারের নেতৃত্ব নিয়ে এবার মুখ খুললেন বিদায়ী ফিঞ্চ

২০১৮ সালে, অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ এবং সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার বল-টেম্পারিংয়ের ঘটনায় অধিনায়কত্ব থেকে নিষিদ্ধ হন। দুই বছরের নিষেধাজ্ঞা পেয়েছেন স্মিথ। এরপর অস্ট্রেলিয়ার টেস্ট সহ-অধিনায়কত্বও পান তিনি।

এমনকি শেষবারের অ্যাশেজ সিরিজে অস্ট্রেলিয়ার নিয়মিত টেস্ট অধিনায়ক প্যাট কামিন্স যখন করোনা আক্রান্ত হন, তখন অ্যাডিলেড টেস্ট নেতৃত্ব দেন স্মিথ। স্মিথ ওয়ানডের নেতৃত্ব পাবেন কিনা এমন প্রশ্নের উত্তরে ফিঞ্চ বলেন, 'আমার মনে হয় না (এটা কোনো ইস্যু হবে)। প্যাটের (কামিন্স) যখন করোনা হয় তখন অ্যাডিলেডে সে অধিনায়কত্ব করেছিল। আমার মনে হয় এই ব্যাপারটিকে ওরা আলোচনায় নেবে।'

বল বিকৃতি কান্ডে স্মিথ দুই বছরের নিষেধাজ্ঞা পেলেও ওয়ার্নার পান আজীবনের নিষেধাজ্ঞা। ওয়ার্নারের মতো একজন ক্রিকেটারের নেতৃত্বের নিষেধাজ্ঞা উঠে যাক, এমনটাই চান ফিঞ্চ।

তিনি আরও বলেন, 'যখন সে (ওয়ার্নার) মাঝে মাঝে নেতৃত্ব দিয়েছে তখন তার অধীনে অস্ট্রেলিয়ায় আমি কিছু ম্যাচ খেলেছি। সে দারুণ নেতৃত্ব দেয়, খুব কৌশলী একজন নেতা। ওই সময়ে তরুণরা তার নেতৃত্বে খেলতে পছন্দ করত।'

'এসব নিষেধাজ্ঞা উঠে যাক, এমনটা চাই কিনা? অবশ্যই চাই। সে তো এখন আর শুধু ক্রিকেটার নয়, তার এখন কোচ হওয়ার সামর্থ্যও আছে এবং পরের প্রজন্মের ক্রিকেটারদের এগিয়ে আসতে সাহায্য করতে পারে।'

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...