| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

বিশ্বকাপে ভালো করতে অদ্ভুদ এক পন্থা অবলম্বন করছে পিসিবি

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ সেপ্টেম্বর ১০ ১৩:১১:৫০
বিশ্বকাপে ভালো করতে অদ্ভুদ এক পন্থা অবলম্বন করছে পিসিবি

অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য পাকিস্তান ক্রিকেট দলের মেন্টর হিসেবে নিযুক্ত হয়েছেন হেইডেন। এর আগে গত বছর অনুষ্ঠিত এমিরেটস টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান দলের সঙ্গে ছিলেন এই কিংবদন্তি।

এক ভিডিও বার্তায় পাকিস্তান দলের সঙ্গে যোগ দেওয়ার বিষয়টি জানিয়েছেন হেইডেন নিজেই। এই অজি বলেন, ‘পাকিস্তান দলের সঙ্গে আবারও দেখা হবে, আমি আনন্দিত। তাদের সংস্কৃতির সঙ্গে যোগ দিতে তর সইছে না। এশিয়া কাপে দেখছি পাকিস্তান কীভাবে পারফর্ম করছে এবং রোববার ভারতের বিপক্ষে জয় ছিল অসাধারণ।

আমি মনে করি অস্ট্রেলিয়ায় সাফল্য পাওয়ার মতো যা দরকার, তা এই পাকিস্তান দলের আছে। কন্ডিশন তাদের সঙ্গে মানানসই হবে, ব্যাটিং ও বোলিং উভয় দিক থেকে। আমি নিশ্চিত গত বছর আমিরাতে যেমন হয়েছিল, এই বিশ্বকাপেও একইভাবে জ্বলবে তারা।

মেন্টর হেইডেনের অধীনে গত টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছিল পাকিস্তান। এবারও পাকিস্তানের ভালো করার লক্ষ্যেই বিশ্বকাপের ঠিক আগে আগেই ১৫ অক্টোবর দলটির সঙ্গে যুক্ত হবেন হেইডেন। এদিকে অজি কিংবদন্তিকে মেন্টর হিসেবে নিযুক্ত করে পিসিবি সভাপতি রমিজ রাজা বলেন,

‘পাকিস্তান দলে হেইডেনকে আবারও স্বাগত জানাই। তিনি বিশ্ব স্বীকৃত একজন পারফর্মার হিসেবে প্রমাণিত। অস্ট্রেলিয়ান কন্ডিশন সম্পর্কে তার জ্ঞাণের ভান্ডার রয়েছে। আমি আত্মবিশ্বাসী আমাদের প্রতিভাবান ক্রিকেটারদের বিশ্বকাপ ও ভবিষ্যৎ সফরের জন্য তার সঙ্গ অনেক উপকারী হবে।’

নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশ ও স্বাগতিক দেশটির বিপক্ষে ত্রিদেশীয় টুর্নামেন্ট সিরিজ খেলার মধ্য দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে দলটি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

নিজস্ব প্রতিবেদক: লা লিগার ম্যাচে এলচের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বার্সেলোনা। ম্যাচে প্রতিপক্ষকে কোনো গোলের ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...