| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

ফাইনালের আগে নতুন এক দুঃচিন্তায় বাবর আজম

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ সেপ্টেম্বর ১০ ১২:২৪:৪৭
ফাইনালের আগে নতুন এক দুঃচিন্তায় বাবর আজম

শ্রীলঙ্কা ম্যাচের শেষে ধারাভাষ্যকারের প্রশ্নের জবাবে বাবর বলেন, ‘‘পাওয়ার প্লে-তে আমরা ভাল খেলেছিলাম। কিন্তু তার পরে ব্যাটিং ভাল হল না। আমরা জুটি বাঁধতে পারলাম না। খারাপ শট খেলে আউট হল সবাই। ফাইনালের আগে এই ধরনের ব্যাটিং দেখে চিন্তা হচ্ছে। আমাদের আলোচনা করে সমস্যার সমাধান করতে হবে।’’

ব্যাটিংয়ে ক্ষুব্ধ হলেও ১২১ রান রক্ষা করতে দলের বোলাররা নিজেদের সেরাটা দিয়েছেন বলে মনে করছেন বাবর। তিনি বলেন, ‘‘বোলাররা নিজেদের কাজ করেছে। আমাদের জোরে বোলাররা ভাল ছন্দে রয়েছে। হাসান দলে ফিরেছে। ব্যাটারদের কোথায় ভুল হচ্ছে সেটা ফাইনালের আগে আলোচনা করে নেব।’’

এশিয়া কাপের প্রথম ম্যাচে আফগানিস্তানের কাছে দুরমুশ হওয়ার পর অনেকেই ভেবেছিলেন, প্রতিযোগিতা থেকে আয়োজক শ্রীলঙ্কার ছিটকে যাওয়া সময়ের অপেক্ষা। সেই শ্রীলঙ্কাই টানা চারটি ম্যাচ জিততে ফাইনালে উঠে গিয়েছে। পাকিস্তানের বিরুদ্ধে জিতে সুপার ফোরে জয়ের হ্যাটট্রিক করে ফেলেছে তারা। আফগানিস্তান, ভারত এবং পাকিস্তানকে পর পর হারিয়েছে দাসুন শনাকার দল।

নিয়মরক্ষার ম্যাচ হওয়ায় দু’দলই প্রথম একাদশে কিছু বদল করেছিল। পাকিস্তান দলে আসেন হাসান আলি, উসমান কাদির। ধনঞ্জয় ডি’সিলভা এবং প্রমোদ মদুশানা সুযোগ পান শ্রীলঙ্কা দলে। টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। প্রথমে ব্যাট করে ব্যাটিং বিপর্যয় সামলে নির্ধারিত ওভারের আগেই ১২১ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান। জবাবে পথুম নিসঙ্কের অর্ধশতরানের সৌজন্যে পাঁচ উইকেট ম্যাচ জেতে শ্রীলঙ্কা। শুক্রবারের ম্যাচের পর এটা আরও পরিষ্কার, ফাইনালেও নির্ণায়ক ভূমিকা নিতে চলেছে টস। যে জিতবে, জয়ের পাল্লা ভারি থাকবে তার দিকেই।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...