| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

‘দ্রাবিড়ের মধুচন্দ্রিমার সময় শেষ’ : সাবা করিম

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ সেপ্টেম্বর ১০ ১২:০৬:২৭
‘দ্রাবিড়ের মধুচন্দ্রিমার সময় শেষ’ : সাবা করিম

এবারের এশিয়া কাপে ভারত বাজেভাবে শেষ করেছে। গ্রুপে পাকিস্তান ও হংকংয়ের বিপক্ষে জয়ের পর, ভারত সুপার ফোরে উঠেছিল কিন্তু পাকিস্তান ও শ্রীলঙ্কার কাছে হেরে এশিয়া কাপ থেকে বাদ পড়েছিল।

আর কিছুদিন পরই অস্ট্রেলিয়ার মাটিতে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এছাড়া সামনের বছর ঘরের মাঠে ওয়ানডে বিশ্বকাপ খেলবে ভারত। সাবা করিমের বিশ্বাস, এই দুটি আইসিসি ইভেন্টে শিরোপা না জেতা পর্যন্ত স্বস্তি পাবেন না দ্রাবিড়।

ভারতের সাবেক এই ক্রিকেটার বলেন, 'রাহুল দ্রাবিড় নিজেও জানে, তার মধুচন্দ্রিমার সময়সীমা যে শেষ! সে নিজের সর্বোচ্চ চেষ্টাটুকু করেছে অসাধারণ কিছু করার জন্য, তবে তার মন মতো এখনও কিছুই হয়নি। যে কেউ আশা করবে, সে দারুণ কিছুই করবে।'

'রাহুল দ্রাবিড়ের জন্য এটা কঠিন সময়। এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ আসছে, সামনের বছর ওয়ানডে বিশ্বকাপ আসছে। ভারতে সে যেভাবে চেষ্টা চালাচ্ছে, তাতে এই দুটি আসরে শিরোপা জিতলেই কেবল রাহুল দ্রাবিড় সন্তুষ্ট হতে পারে।'

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...