| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

চমক দিয়ে টি-২০ বিশ্বকাপের জন্য বাবরদের মেন্টরের নাম ঘোষণা করলো পিসিবি

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ সেপ্টেম্বর ১০ ১০:৫৮:২০
চমক দিয়ে টি-২০ বিশ্বকাপের জন্য বাবরদের মেন্টরের নাম ঘোষণা করলো পিসিবি

টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান দলের সঙ্গে থাকবেন হেইডেন। পিসিবি তাকে বিশেষ দায়িত্ব দেওয়ায় তিনি খুশি। বাবর ভালো করবে বলে আশা প্রকাশ করেন তিনি। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান দলের সঙ্গে ছিলেন হেইডেন। বাবরের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা রয়েছে সাবেক অস্ট্রেলিয়ান বাঁহাতি ওপেনারের। চুক্তি অনুযায়ী ১৫ অক্টোবর ব্রিসবেনে পাকিস্তান দলে যোগ দেবেন হেইডেন। নিউজিল্যান্ড ও বাংলাদেশের সঙ্গে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলার পর বাবর একই দিনে অস্ট্রেলিয়ায় পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে।

নতুন দায়িত্ব পেয়ে হেডেন বলেছেন, ‘‘পাকিস্তান দলের সঙ্গে আবার যোগ দিতে পারব ভেবেই খুব উত্তেজিত লাগছে। অপেক্ষা করতে পারছি না। পাকিস্তানের ক্রিকেট সংস্কৃতি এবং খেলাটা নিয়ে ওদের আগ্রহ দুর্দান্ত। এশিয়া কাপে ওদের পারফরম্যান্সের দিকে নজর রাখছি। ভারতকে বাবররা দারুণ ভাবে হারিয়েছে।’’

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাবরদের সম্ভাবনা নিয়ে হেডেন বলেছেন, ‘‘অস্ট্রেলিয়ার পরিবেশে পাকিস্তানের ক্রিকেটারদের মানিয়ে নিতে সমস্যা হবে বলে মনে হয় না। ওরা যে ধরনের ক্রিকেট খেলে সেটা অস্ট্রেলিয়ার পরিবেশের সঙ্গে মানানসই। ব্যাটিং, বোলিং— দুই বিভাগেই ভাল পারফরম্যান্স করতে পারবে। পাকিস্তান দলে কয়েক জন বেশ ভাল ক্রিকেটার আছে। আশা করব টি-টোয়েন্টি বিশ্বকাপে ওরা ভালই করবে। গত বিশ্বকাপের থেকেও ভাল ফল করবে পাকিস্তান।’’

গত টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে গিয়েছিল পাকিস্তান। তবু তাঁর উপরেই আস্থা রাখছেন পাকিস্তানের ক্রিকেট কর্তারা। রামিজ বলেছেন, ‘‘পাকিস্তান দলে হেডেনকে আরও এক বার স্বাগত জানাচ্ছি। ওর যোগ্যতা এবং দক্ষতা সকলেই জানে। অস্ট্রেলিয়ার পরিবেশ, উইকেট সম্পর্কে ওর বিশাল অভিজ্ঞতা। সেই অভিজ্ঞতা দিয়ে দলকে সাহায্য করতে পারবে হেডেন। আমাদের দলে অনেক প্রতিভাবান ক্রিকেটার রয়েছে। ওদের সঙ্গে কাজ করে হেডেন খুশি হবে বলেই আশা করি।’’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...