| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

বিশ্বকাপের আগে এক কঠিন সিদ্ধান্ত নিলেন অধিনায়ক অ্যারন ফিঞ্চ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ সেপ্টেম্বর ১০ ১০:০০:৫৬
বিশ্বকাপের আগে এক কঠিন সিদ্ধান্ত নিলেন অধিনায়ক অ্যারন ফিঞ্চ

ডানহাতি ওপেনার অস্ট্রেলিয়ার হয়ে এখন পর্যন্ত ১৪৫টি ওয়ানডে খেলেছেন। এর মধ্যে তিনি ৫৪টি খেলায় দলকে নেতৃত্ব দিয়েছিলেন এবং এর মধ্যে ৩০টিতে জিতেছিলেন। ওয়ানডে থেকে অবসর নিলেও, টি-টোয়েন্টি ফরম্যাটে অধিনায়কত্ব চালিয়ে যাবেন ফিঞ্চ। আসন্ন বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন তিনি।

২০১৫ সালে অস্ট্রেলিয়ার হয়ে ওয়ানডে বিশ্বকাপ জেতা ফিঞ্চ, ২০১৩ সালে এই ফরম্যাটে অভিষেক হয়েছিল। এখন পর্যন্ত, অসি অধিনায়ক ১৭ সেঞ্চুরি এবং ৩০ অর্ধশতকের সাহায্যে ৩৯.১৩ গড়ে ৫০৪১ রান করেছেন। কিন্তু এ বছর এই ফরম্যাটে তার ব্যাট একেবারেই কথা বলছে না। তাই খেলা ছাড়ার সিদ্ধান্ত নেন।

এ বছর এখন পর্যন্ত ১৩ ওয়ানডে খেলে মাত্র এক ফিফটিতে ১৩.০০ গড়ে ১৬৯ রান করেছেন ফিঞ্চ। শেষ ১২ ইনিংসে পাঁচবার শূন্য রানে আউট হয়েছেন তিনি। শেষ সাত ইনিংসে সবমিলিয়ে করতে পেরেছেন মাত্র ২৬ রান। ফর্মের এমন টানাপোড়েনের পর আর ওয়ানডে ক্রিকেট চালিয়ে নেওয়ার পক্ষে নন ফিঞ্চ।

সংবাদ সম্মেলনে বিদায়ী অধিনায়ক জানিয়েছেন, আগামী বছরের ওয়ানডে বিশ্বকাপের জন্য নতুন অধিনায়ক যেনো যথেষ্ট সময় পেতে পারেন; সেই চিন্তা থেকেই প্রায় এক বছর আগেই দায়িত্ব ছাড়লেন তিনি। ক্যারিয়ারজুড়ে পাশে থাকায় সতীর্থ খেলোয়াড়, ক্রিকেট বোর্ড ও সমর্থকদের ধন্যবাদ দিয়েছেন ফিঞ্চ।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...