| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

আফগানিস্তানের বিরুদ্ধে জয় লাভ করে ম্যাচ সেরা হয়েও কেন খুশি নয় শাদাব

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ সেপ্টেম্বর ০৮ ১৭:১৩:৪০
আফগানিস্তানের বিরুদ্ধে জয় লাভ করে ম্যাচ সেরা হয়েও কেন খুশি নয় শাদাব

১৩০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২৬ বলে ৩৬ রান করে আউট হন শাদাব।ইনিংসে ছিল একটি চার ও তিনটি ছক্কার মার। শাদাব পঞ্চম উইকেটে বিদায় নিলে দলের স্কোর ৯৭ রান। খেলা শেষে দলকে না জিতিয়ে মাঠ ছাড়ার আফসোস করেন তিনি।

শাদাব বলেন, 'আমি মনে করি, একটি ভালো দল চাপের মুখে এভাবে ধ্বসে পড়তে পারে না। আমি নিজেও একটি বাজে শট খেলেছি। আমি নিজে ভালোভাবে থিতু হয়ে গিয়েছিলাম। তাই আমার নিজেরই ম্যাচ শেষ করা দরকার ছিল।'

'টুর্নামেন্টের শুরুতে আমি বলেছিলাম, আমরা ভালো দল। তবে আমরা চ্যাম্পিয়ন নই। সেটাই কিন্তু আমাদের লক্ষ্য। আশা করি, এটা নিয়েও আমরা এগিয়ে যাবো এবং ভুলগুলো পুনরায় আর করব না।'

খেলায় বল হাতে জ্বলে ওঠেন শাদাব। ২৭ রান খরচায় হার্ডহিটার আফগান নাজিবুল্লাহ জাদরানের উইকেট নেন তিনি।এই ম্যাচের স্পটলাইট কেড়ে করেছেন নাসিম শাহ। শেষ ওভারে ম্যাচ জিততে পাকিস্তানের যখন ১১ রান দরকার, তখন ফজল হক ফারুকীর পরপর দুই বলে ডাবল করে ম্যাচ শেষ করেন নাসিম।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...