| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

হঠাৎ-ই মুস্তাফিজকে বিশেষ এক উপাধি দিল দিল্লি ক্যাপিটালস

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ সেপ্টেম্বর ০৬ ১৪:৪১:১২
হঠাৎ-ই মুস্তাফিজকে বিশেষ এক উপাধি দিল দিল্লি ক্যাপিটালস

মোস্তাফিজের বাড়ি সাতক্ষীরার দক্ষিণে কালীগঞ্জ উপজেলার তারালী ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামে। চার ভাই ও দুই বোনের মধ্যে সবার ছোট একজন মাস্টার টাইগার কাটার।

ক্যারিয়ারের শুরুতে মুস্তাফিজ যে বিস্ময় দেখালেন, তা দেখাতে পারেননি কিংবদন্তি বোলারদের অধিকাংশই। মোস্তাফিজই বিশ্বের একমাত্র খেলোয়াড় যিনি তার প্রথম দুই ওয়ানডেতে ১১ উইকেট নেন।

ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে ৫ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ম্যাচে ৬ উইকেট নেন। দুর্দান্ত পারফরম্যান্সে দুইবারের ওয়ানডে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে প্রথমবারের মতো সিরিজ জিতেছে বাংলাদেশ।

আন্তর্জাতিক ক্রিকেটে মুস্তাফিজের যাত্রা শুরু হয়েছিল যুবরাজের মতো। শুরুতেই বলের সাথে কাটার, স্লোয়ার, সর্পিল সুইং ছুড়ে ক্রিকেট বিশ্বকে চমকে দিয়েছিলেন তিনি।

মোস্তাফিজ গত মৌসুমে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছেন। টুর্নামেন্টের পঞ্চদশ আসরে মুস্তাফিজকে দুই কোটি রুপিতে কিনেছিল দিল্লি। মুস্তাফিজকে ২৮তম জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছে দিল্লি দল।

নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে মোস্তাফিজের একটি ছবি দিয়ে দিল্লি ক্যাপিটালস লিখে, আমাদের ডেথ ওভার বিশেষজ্ঞকে জন্মদিনের শুভেচ্ছা, শুভ জন্মদিন ফিজ।

উল্লেখ্য, দিল্লি ক্যাপিটালস আইপিএলে মোস্তাফিজের চতুর্থ দল। এর আগে তিনি ৩ দলের হয়ে চার আসরে ৩৮ ম্যাচ খেলেছেন। ২০১৬ সালে প্রথম সানরাইজার্স হায়দরাবাদের হয়ে শুরু করেন। মাঝে ছিলেন মুম্বাই ইন্ডিয়ানসে। সবশেষ আসর খেলেছেন রাজস্থান রয়্যালসের হয়ে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...