| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

‘মেসির দল যেকোনো টুর্নামেন্টে শিরোপার দাবিদার’ : আগুয়েরো

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ সেপ্টেম্বর ০৬ ১৩:১৩:২১
‘মেসির দল যেকোনো টুর্নামেন্টে শিরোপার দাবিদার’ : আগুয়েরো

তবে মেসির প্রাক্তন জাতীয় দলের সতীর্থ ও ঘনিষ্ঠ বন্ধু সার্জিও আগুয়েরো মনে করেন এবারে পরিবর্তন আসবে। তার মতে, পিএসজিতে ধীরে ধীরে নিজের ফর্মে ফিরছেন মেসি। ফলে চমক দিতে পারে মেসির পিএসজি দল, জিততে পারে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা।

আগুয়েরো বলেছেন, ‘যেই দলে লিও (মেসি) আছে, সেই দল সবসময় শিরোপার দাবিদার থাকবে। দেখে মনে হচ্ছে, সে নিজের সেরা ফর্মে ফিরেছে। তার মধ্যে সেই মানসিকতা আছে, যা যেকোনো দলকে শিরোপা জেতা ও যেকোনো সাফল্য অর্জনে উদ্বুদ্ধ করবে।’

এছাড়া পিএসজিতে নেইমার ও কাইলিয়ান এমবাপের মতো খেলোয়াড়রা থাকায় কাজটি আরও সহজ মনে করেন আগুয়েরো, ‘আমরা জানি মেসি কতটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ মনোভাবের। সঙ্গে এমবাপে ও নেইমারের মতো খেলোয়াড়রা আছেন। এছাড়া ইউরোপিয়ান টুর্নামেন্টে অনেক অভিজ্ঞতাও হয়েছে পিএসজির।’

চলতি মৌসুমে পিএসজির হয়ে লিগ ওয়ানডে এখন পর্যন্ত তিন গোল ও পাঁচ অ্যাসিস্ট করেছেন মেসি। মঙ্গলবার রাতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে জুভেন্টাসের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের যাত্রা শুরু করবে তারা। বাংলাদেশ সময় রাত ১টায় হবে ম্যাচটি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...