| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে এক পরিবর্তন নিয়ে ভারতের শক্তিশালী একাদশ ঘোষণা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ সেপ্টেম্বর ০৬ ১২:২৮:৪৫
এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে এক পরিবর্তন নিয়ে ভারতের শক্তিশালী একাদশ ঘোষণা

পাকিস্তানের বিপক্ষে ম্যাচে ভারতের বোলিং এবং দুর্বল ফিল্ডিংই ছিল তাদের পরাজয়ের মূল কারণ। অন্যদিকে শ্রীলঙ্কা তাদের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ৪ উইকেটে জিতেছে। শ্রীলঙ্কার ব্যাটিং এখন পর্যন্ত তাদের সবচেয়ে বড় শক্তি।

তারা শেষ ম্যাচে আফগানিস্তানকে হারিয়েছিল এবং সেই লড়াইয়ে তাদের ব্যাটসম্যানরা দুর্দান্ত ছিলেন। টুর্নামেন্ট এগিয়ে যাওয়ার সাথে সাথে তাদের বোলিংয়ে উন্নতি হবে বলে আশা করা হচ্ছে। এদিকে পাকিস্তানের বিপক্ষে তাদের প্রথম সুপার ফোর ম্যাচে হারার পর এই ম্যাচে ভারতের একটি জয় দরকার।

ভারত বনাম শ্রীলঙ্কা মধ্যে টুর্নামেন্টের নবম ম্যাচটি অনুষ্ঠিত হবে দুবাইয়ে। বরাবরই এই মাঠের পিচ ভারসাম্যপূর্ণ। ব্যাট-বলের মধ্যে সমান লড়াই হবে, এটাই প্রত্যাশিত। তবে এটাও ঠিক যে এই পিচ স্পিনারদের জন্য সহায়ক এবং সেখান থেকে বাড়তি স্পিন আদায় করে নেওয়া যেতে পারে। তাই এই উইকেটে বড় জুটি গড়তে ব্যাটসম্যানদের ধৈর্য ধরে খেলতে হবে। যে অধিনায়ক টস জিতবেন তিনি প্রথমে বোলিং করবেন বলে আশা করা হচ্ছে।

মঙ্গলবার, ভারত বনাম শ্রীলঙ্কা ম্যাচের সময়ে তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস থাকার কথা রয়েছে, আদ্রতা থাকবে ৪৭ শতাংশ। খেলা চলাকালীন বৃষ্টি পড়ার কোন সম্ভাবনা নেই। ম্যাচের সময় ১৫ কিমি প্রতি ঘন্টা বেগে হওয়া বইবে। এই ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করাই সঠিক সিদ্ধান্ত। সব মিলিয়ে একটা জমাটি ম্যাচের অপেক্ষায় থাকবে দুই দলের সমর্থকরা।

এই ভারত বনাম শ্রীলঙ্কার লড়াইয়ে বিপক্ষ দলের থেকে কয়েক মাইল এগিয়ে রয়েছে টিম ইন্ডিয়া। মাঠে নামার আগে এই দুই দলের মধ্যে বেশ কয়েকটি ম্যাচ খেলা হয়ে গিয়েছে। এর আগে মোট ২৫বার মুখোমুখি লড়াইয়ে অবতীর্ণ হয়েছে এই দুই দেশ। এর মধ্যে মোট ১৭টি ম্যাচ জিতে নিয়েছে ভারতীয় দল। অন্যদিকে, লড়াই করে মাত্র ৭টি ম্যাচ জিতে নিয়েছে শ্রীলঙ্কা দল। ১টি ম্যাচের কোন ফলাফল হয়নি।

সম্ভাব্য টিম:

ভারত:

রোহিত শর্মা, কেএল রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, রবি বিষ্ণোই, ভুবনেশ্বর কুমার, আরশদীপ সিং, যুজবেন্দ্র চাহাল

শ্রীলঙ্কা:

পাথুম নিসাঙ্কা, কুশল মেন্ডিস, চারিথ আসালাঙ্কা, দানুশকা গুনাথিলাকা, ভানুকা রাজাপাকসে, দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসরাঙ্গা, চামিকা করুণারত্নে, মহেশ থিকসানা, অসিথা ফার্নান্দো, দিলশান মাদুশঙ্কা

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

নিজস্ব প্রতিবেদক: লা লিগার ম্যাচে এলচের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বার্সেলোনা। ম্যাচে প্রতিপক্ষকে কোনো গোলের ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...