| ঢাকা, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩

চমক দিয়ে ৩৩ সদস্যের দল ঘোষণা আর্জেন্টিনার

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ সেপ্টেম্বর ০৬ ১২:১৫:২৪
চমক দিয়ে ৩৩ সদস্যের দল ঘোষণা আর্জেন্টিনার

একপর্যায়ে চলতি বছরের সেপ্টেম্বরে ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচটি খেলার ঘোষণা দেয় ফিফা। তবে উভয় দেশের ফুটবল কনফেডারেশনের অনুরোধে শেষ পর্যন্ত ম্যাচটি বাতিল করা হয়। ওই ম্যাচের পরিবর্তে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে লিওনেল মেসির দল।

চলতি মাসের শেষ সপ্তাহে আকাশি-নীল জার্সিধারীরা উত্তর আমেরিকার দেশ হন্ডুরাস ও জ্যামাইকার বিপক্ষে দুটি ম্যাচ খেলবে। আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি সেই ম্যাচগুলোর জন্য ৩৩ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছেন।

প্রাথমিক দলে চমক বলতে কেবল ২১ বছর বয়সী প্লেমেকার থিয়াগো আলমাদা। মেজর সকার লিগে আটলান্টা ইউনাইটেডের হয়ে খেলা এই আর্জেন্টাইন প্রথমবারের মতো ডাক পেয়েছেন আকাশী নীল জার্সিধারিদের স্কোয়াডে। এই বছর আটলান্টায় যোগ দেওয়া আলমাদা ৪ গোলের পাশাপাশি ১০টি অ্যাসিস্ট করেছেন।

আর্জেন্টিনা ২৩ সেপ্টেম্বর হন্ডুরাস এবং ২৭ সেপ্টেম্বর জ্যামাইকার বিপক্ষে প্রীতি ম্যাচ দুটি খেলতে নামবে। দুটি ম্যাচই হবে যুক্তরাষ্ট্রে। আর্জেন্টিনা টানা ৩২ ম্যাচে অপরাজিত রয়েছে। এই দুই ম্যাচে সেই ধারা অব্যাহত রাখতে পারলে বিশ্বকাপ রেকর্ড ৩৪ ম্যাচ অপরাজিত থেকে মাঠে নামবে মেসির দল।

প্রীতি ম্যাচের জন্য আর্জেন্টিনার প্রাথমিক দল

গোলরক্ষক : ফ্রাঙ্কো আরমানি, জেরোনিমো রুল্লি, এমিলিয়ানো মার্টিনেজ, হুয়ান মুসো।

ডিফেন্ডার : নাহুয়েল মলিনা, গঞ্জালো মন্তিয়েল, লুকাস মার্টিনেজ কুয়ার্তা, জার্মেইন পেজ্জেয়া, নিকোলাস ওটামেন্ডি, লিসান্দ্রো মার্টিনেজ, নিকোলাস টাগলিয়াফিকো, মার্কোস আকুনিয়া, ফাকুন্দো মেদিনা, নেহুয়েন পেরেজ, ক্রিশ্চিয়ান রোমেরো।

মিডফিল্ডার : লিয়ান্দ্রো পারেদেস, গিদো রদ্রিগেজ, রদ্রিগো দি পল, জিওভান্নি লো সেলসো, পাপু গোমেজ, অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, অ্যাঙ্গেল ডি মারিয়া, এজেকিয়েল পালাসিওস।

ফরোয়ার্ড : অ্যাঙ্গেল কোরেয়া, হুলিয়ান আলভারেজ, লাওতারো মার্টিনেজ, হোয়াকিন কোরেয়া, পাওলো দিবালা, থিয়াগো আলমাদা, লিওনেল মেসি, নিকোলাস গঞ্জালেস, লুকাস ওকাম্পোস।

আপনার জন্য নির্বাচিত নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

যেভাবে না ফেরার দেশে পাড়ি জমালেন শাপুর জাদরান

যেভাবে না ফেরার দেশে পাড়ি জমালেন শাপুর জাদরান

স্পোর্টস ডেস্ক: আফগানিস্তান ক্রিকেটের অন্যতম পথিকৃৎ ও সাবেক তারকা পেসার শাপুর জাদরান আর নেই। দীর্ঘদিন ...

১৫ ওভারের খেলা শেষ; জিম্বাবুয়ে বনাম বাংলাদেশ ম্যাচ; লাইভ দেখুন এখানে

১৫ ওভারের খেলা শেষ; জিম্বাবুয়ে বনাম বাংলাদেশ ম্যাচ; লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে চলমান ম্যাচে টসে জিতে আগে ব্যাটিং করছে জিম্বাবুয়ে। ১৫.৬ ওভার শেষে ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ, ফ্রান্স বনাম মরক্কো ম্যাচ: জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ, ফ্রান্স বনাম মরক্কো ম্যাচ: জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ফিফা বিশ্বকাপ ২০২৬-এর কোয়ার্টার ফাইনালে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে মরক্কোকে ২-০ গোলে পরাজিত করেছে ...

স্পেন বনাম বেলজিয়াম; পরিসংখ্যান ও সাম্প্রতিক ফর্মে কার পাল্লা ভারী

স্পেন বনাম বেলজিয়াম; পরিসংখ্যান ও সাম্প্রতিক ফর্মে কার পাল্লা ভারী

স্পোর্টস ডেস্ক: ২০২৬ ফিফা বিশ্বকাপের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে আজ এক মহাকর্ষীয় লড়াইয়ে মুখোমুখি হতে যাচ্ছে ...