সৌম্য সরকারের বিশ্বকাপের টি-২০ খেলা নিয়ে যা বললেন নির্বাচক আব্দুর রাজ্জাক
তবে ওপেনারে লিটন দাস ছাড়া আর কোনো ব্যাটসম্যান পারফর্ম করতে পারেননি। এশিয়া কাপে নাঈম-বিজয়ের ব্যর্থ চেষ্টার পর ওপেন করা হয় মেহেদি মিরাজ ও সাব্বির রহমানকে। ক্রিকেট বিশ্বের সব দলের মধ্যে বাংলাদেশে ওপেনারের সবচেয়ে বেশি অভাব রয়েছে।
তাই আবার পুরনো ক্রিকেটে ফিরতে হবে বিসিবিকে। গত কয়েক বছর ধরেই এই ফর্মে রয়েছেন সৌম্য সরকার। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছিলেন সৌম্য সরকার। গত নয় ম্যাচে তার সর্বোচ্চ স্কোর ছিল ১৭ রান। তবে তার আগে ভালো খেলছিলেন সৌম্য সরকার।
নতুন করে আবারো গুঞ্জন উঠেছে বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে আবারও ফিরছেন সৌম্য সরকার। গতকাল এই ব্যাপারে সাংবাদিকদের সাথে কথা বলেছেন বাংলাদেশ দলের নির্বাচক আব্দুর রাজ্জাক। এই সময়ে সৌম্য সরকারকে নিয়ে তিনি বলেন,
“সৌম্য সরকার কিন্তু আমাদের যে কয়জন গ্রুপ অব প্লেয়ারের মধ্যে যে একটা টার্গেট থাকে সেটার বাইরে না। তবে আমাদের আসলে শেষ পর্যন্ত যা করতে হবে এর মধ্যে থেকেই করতে হবে। তবে এর বাইরে থেকে জাতীয় দলে খেলানোর মতো আর কোনো খেলোয়াড় আছে বলে আমার মনে হয় না, যেটা আমাদের বর্তমানে বড় যে গ্রুপটা রয়েছে তার বাইরে…। তো এরা সবাই এর মধ্যে আছে, কাউকে ছাড়া আসলে বিবেচনা করা হচ্ছে না।”
বিবেচনায় আছেন সৌম্য? সৌম্য সরকারের টি-টোয়েন্টি বিশ্বকাপের খেলার ব্যাপারে যা বললেন নির্বাচক আব্দুর রাজ্জাক।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- সনি নতুন Xperia ফোন আনছে, আসছে Xperia 10 VIII
- চলতি সপ্তাহেই মিলবে টানা ৪ দিনের ছুটি, যেভাবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর; ২৪ আগস্ট ২০২৬
- টেস্ট র্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ
- ৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম টরন্টো এফসি, জানুন ফলাফল
- আইফোন ১৮ প্রো ম্যাক্স কবে আসছে, জানুন সম্ভাব্য সময়
- আজকের সকল দেশের টাকার রেট: ২৪ আগস্ট ২০২৬
- গুগল প্রতি মিনিটে কত টাকা আয় করে জানেন
- ৯০০০mAh ব্যাটারি ও Snapdragon 6s Gen 4-এ আসছে POCO X8 5G
