| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

ভারত-পাকিস্তান ম্যাচ শেষে পয়েন্ট টেবিলে নতুন চমক, দেখে নিন কে কোন অবস্থানে রয়েছে

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ সেপ্টেম্বর ০৫ ১৩:০৯:৪৭
ভারত-পাকিস্তান ম্যাচ শেষে পয়েন্ট টেবিলে নতুন চমক, দেখে নিন কে কোন অবস্থানে রয়েছে

পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে শ্রীলঙ্কা। আফগানিস্তানকে হারিয়ে তাদের পয়েন্ট ২। দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তান। ভারতকে হারানোয় তাদেরও পয়েন্ট ২। কিন্তু নেট রানরেটে শ্রীলঙ্কার থেকে পিছিয়ে তারা। তিন নম্বরে রয়েছে ভারত। তাদের পয়েন্ট শূন্য। শ্রীলঙ্কার কাছে হেরে চার নম্বরে আফগানিস্তান। তাদেরও পয়েন্ট শূন্য। নেট রানরেটে ভারতের পিছনে রয়েছে তারা।

শেষ চারের প্রথম খেলায় আফগানিস্তানকে চার উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কা। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ছয় উইকেট হারিয়ে ১৭৫ রান করেছিল আফগানিস্তান। জবাবে ব্যাট করতে নেমে পাঁচ বল বাকি থাকতে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় শ্রীলঙ্কা। চার উইকেটে ম্যাচ জিতে যান দাসুন শনকারা।

প্রথম ম্যাচ জিতে ২ পয়েন্ট পেয়েছে শ্রীলঙ্কা। তাদের নেট রানরেট +০.৫৮৯। অন্য দিকে প্রথম ম্যাচ হারায় এখনও আফগানিস্তানের পয়েন্ট শূন্য। রশিদ খানদের নেট রানরেট -০.৫৮৯।

এশিয়া কাপের গ্রুপ পর্বে হারলেও সুপার ফোর-এর খেলায় ভারতকে হারিয়েছে পাকিস্তান। ম্যাচ জিতে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে বাবর আজমরা। এক ম্যাচে তাঁদের পয়েন্ট ২। নেট রানরেট +০.১২৬। অন্য দিকে পাকিস্তানের কাছে হারায় ভারতের পয়েন্ট শূন্য। রোহিত শর্মাদের নেট রানরেট -০.১২৬।

ভারত-পাকিস্তান ম্যাচের পরে সুপার ফোর-এ আরও চারটি খেলা বাকি রয়েছে। সোমবার কোনও ম্যাচ নেই। মঙ্গলবার ভারত নামবে শ্রীলঙ্কার বিরুদ্ধে। ৭ সেপ্টেম্বর শারজায় আফগানিস্তান মুখোমুখি হবে পাকিস্তানের। পর দিন আবার নামবে আফগানিস্তান। এ বার দুবাইয়ে তারা খেলবে ভারতের বিপক্ষে। ৯ সেপ্টেম্বর সুপার ফোরের শেষ খেলায় মুখোমুখি হবে পাকিস্তান এবং শ্রীলঙ্কা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...