| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

সুবর্ণ সুযোগ হাতছাড়া করলেন বাংলাদেশী তারকা ক্রিকেটার

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ সেপ্টেম্বর ০৫ ১১:৩১:৩৬
সুবর্ণ সুযোগ হাতছাড়া করলেন বাংলাদেশী তারকা ক্রিকেটার

ঢাকা সিরিজে তিন ফরম্যাটেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সুযোগ পেয়েছিলেন এনামুল হক বিজয়। এরপর জিম্বাবুয়ে দল ও বাংলাদেশ দলে ছিলেন। ওডিআই ক্রিকেটে ভালো পারফর্ম করলেও টি-টোয়েন্টিতে হতাশ।

সাত বছর পর বাংলাদেশ টি-টোয়েন্টি দলের সুযোগ পেয়ে এখন পর্যন্ত ৮ ইনিংস খেলেছেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচে টি-টোয়েন্টি সিরিজের সুযোগ পেয়ে প্রথম ম্যাচে করেন ১০ বলে ১৬ রান। দ্বিতীয় ম্যাচে করেন ৪ বলে ৩ এবং তৃতীয় ম্যাচে করেন ১১ বলে ১০ রান।

এরপর জিম্বাবুয়ে সফরে টি-টোয়েন্টি সিরিজেও সুযোগ পান তিনি। যেখানে প্রথম ম্যাচে তিনি করেন ২৭ বলে ২৬ রান, দ্বিতীয় ম্যাচে করেন ১৫ বলে ১৬ রান এবং তৃতীয় ম্যাচে করেন ১৩ বলে ১৪ রান। লিটন দাস না থাকায় এরপরেও এশিয়া কাপের মতো বড় এভেন্টে বাংলাদেশ দলের সুযোগ পান তিনি। কিন্তু প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ১৪ বলে তিনি করেন ৪ রান।

সুযোগ পেয়েও সেটি কাজে লাগাতে পারেননি এনামুল হক বিজয়। সর্বশেষ এশিয়া কাপে শ্রীলংকার বিপক্ষে ম্যাচে একাদশ থেকে বাদ পড়েন তিনি। অন্যদিকে আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য চূড়ান্ত দল ঘোষণা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে শেষ পর্যন্ত বিশ্বকাপের দলে সুযোগ পাচ্ছেন না তিনি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...