| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

পাকিস্তানের বিপক্ষে ম্যাচ হেরে এক অদ্ভুদ মন্তব্য অধিনায়ক রোহিতের

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ সেপ্টেম্বর ০৫ ০৯:৫৯:৫৬
পাকিস্তানের বিপক্ষে ম্যাচ হেরে এক অদ্ভুদ মন্তব্য অধিনায়ক রোহিতের

তবে সেই হারের তিক্ততা ভুলে সুপার ফোরে ভারতকে ৫ উইকেটে হারিয়েছে পাকিস্তান। খেলার আগে চাপ না নেওয়ার কথা বলেছেন দুই দলের অধিনায়ক। রোহিত শর্মা, বাবর আজমও বলেছেন অন্যান্য ম্যাচের মতো স্বাভাবিকভাবে খেলা চালিয়ে যেতে।

তবে মাঠের লড়াইয়ে জিতেছে পাকিস্তান। অন্যদিকে চাপে পিষ্ট হয় ভারত। দুবাই স্টেডিয়ামে বিরাট কোহলির ৬০ রানের দুর্দান্ত ইনিংসে ৭ উইকেটে ১৮১ রান।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই বাবর, ফখর আজমের উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়লেও রিজওয়ানের দৃঢ়তা আর বাজির ঘোড়া মোহাম্মদ নওয়াজের ২০ বলে ৪২ রানের ইনিংসে ঘুরে যায় ম্যাচের মোড়।

ম্যাচ শেষে রোহিত স্বীকার করেছেন রিজওয়ান-নওয়াজের জুটি কতটা চাপে রাখে ভারতকে।

‘এটা সত্যিকারের হাই ভোল্টেজ ম্যাচ। এমন ম্যাচে চাপে থাকাটাই স্বাভাবিক। এটা প্রতিবারই হয়। রিজওয়ান-নওয়াজের জুটি যখন ছিল তখনও আমরা শান্ত ছিলাম। কিন্তু সেই জুটিটা যখন লম্বা হচ্ছিল, তারা দুর্দান্ত ব্যাটিং করেছে। তখনই ম্যাচের মোড় ঘুরে যায়।’

পাকিস্তানের জয়ে অবাক হননি রোহিত। বরং এই ম্যাচ থেকে ইতিবাচক দিক খুঁজছেন। বলেছেন, শেখার আছে অনেক কিছু।

‘আমরা এতে অবাক হইনি। দ্বিতীয় ইনিংসে পিচ কিছুটা ভালো হয়। এটা আমাদের জন্য একটা ভালো শিক্ষা। আমি ভেবেছিলাম আমাদের ভালো স্কোর ছিল। যেকোনো পিচ, যে কোন ম্যাচে ১৮০ ভালো স্কোর। আমরা আজ অনেক কিছু শিখতে পেরেছি - এই ধরনের স্কোর করে কীভাবে জিততে হয় এ ধরণের মানসিকতা থাকা দরকার। পাকিস্তানকে কৃতিত্ব দিতে হবে। তারা আমাদের চেয়ে ভালো খেলেছে।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...