শেষ হলো আর্সেনাল-ইউনাইটেড চমকপ্রদ ম্যাচ, দেখেনিন ফলাফল
রোববার রাতে আর্সেনালকে ৩-১ গোলে হারিয়েছে ইউনাইটেড। অভিষেকে গোল করেন ব্রাজিলিয়ান তারকা অ্যান্থনি, গোল করেন মার্কাস রাশফোর্ড দুইবার। এই খেলার শুরুতে ক্রিশ্চিয়ানো রোনালদোও ছিলেন বেঞ্চে।
ইউনাইটেডের মাঠে খেলার সময় চেষ্টার কমতি ছিল না গানারদের। খেলার ৬১ শতাংশ বল দখলে রেখেছিল তারা। লক্ষ্যে ১৬টি শট। কিন্তু গোল রাখতে পেরেছেন মাত্র তিনজন। অন্যদিকে ইউনাইটেড ১০টি শট থেকে ছয় গোল করে তিনটি গোল করেছে।
যার সুবাদে প্রথম দুই ম্যাচ হার দিয়ে মৌসুম শুরুর পর টানা চতুর্থ জয় পেয়ে যায় রেড ডেভিলরা। প্রিমিয়ার লিগ ইতিহাসে এর আগে দুই পরাজয়ে শুরুর পর টানা চার জয়ের কৃতিত্ব দেখাতে পেরেছে শুধুমাত্র টটেনহ্যাম হটস্পার (২০১১-১২) ও আর্সেনাল (২০১৮-১৯)।
ম্যাচের প্রথমার্ধেই প্রথম গোল আদায় করে নেয় স্বাগতিক ক্লাবটি। প্রথমার্ধের বিরতিতে যাওয়ার মিনিট দশেক আগে বক্সের ভেতর র্যাশফোর্ডের পাস পেয়ে ঠাণ্ডা মাথায় বাম পায়ের শটে দূরের পোস্ট দিয়ে জালের ঠিকানা খুঁজে নেন আয়াক্স থেকে ইউনাইটেডে যোগ দেওয়া অ্যান্টনি।
দ্বিতীয়ার্ধে ফিরে ৬০ মিনিটের সময় বুকায়ো সাকার গোলে সমতা ফেরায় আর্সেনাল। তবে ছয় মিনিট পর র্যাশফোর্ডের গোলে ফের এগিয়ে যায় ইউনাইটেড। আর ৭৫ মিনিটে করা র্যাশফোর্ডের দ্বিতীয় ও ইউনাইটেডের তৃতীয় গোলে রেড ডেভিলদের জয় নিশ্চিত হয়ে যায়।
এ জয়ের পর ছয় ম্যাচে চার জয়ে পাওয়া ১২ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে অবস্থান করছে ইউনাইটেড। সমান ম্যাচে পাঁচ জয়ের সুবাদে পাওয়া ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে আর্সেনাল।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট; লাইভ দেখুন এখানে
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২২ আগস্ট ২০২৬
- দেশের বাজারে আজকের সোনার দাম
- স্বর্ণের দাম নিয়ে বড় পূর্বাভাস, বাড়বে নাকি কমবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২২ আগস্ট ২০২৬
- পে স্কেলের অপেক্ষা শেষ, সেপ্টেম্বরেই আসছে গেজেট
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
- পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, এবার কি কাটবে অপেক্ষা
- ১০,০০০mAh ব্যাটারির Vivo V80 Lite আসছে ৩ সেপ্টেম্বর
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
