শেষ হলো পাকিস্তান-ভারতের ম্যাচের টস, দেখেনিন ফলাফল
বিশ্ব ক্রিকেটের হাই ভোল্টেজ ম্যাচের তালিকায় একদম ওপরে থাকবে ভারত-পাকিস্তান লড়াই। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতেছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। কয়েন ফ্লিকে জয়লাভ করে ভারতকে ব্যাট করার আমন্ত্রণ জানিয়েছেন তিনি।
আসরে নিজেদের প্রথম ম্যাচের মুখোমুখি হয়েছিল ভারত ও পাকিস্তান। সে যাত্রায় হার্দিক পান্ডিয়া নৈপুণ্যে চিরশত্রুদের পাঁচ উইকেটে হারায় ভারত। এরপর হংকংকে হারিয়ে সুপার ফোরে আসে টিম ইন্ডিয়া। অন্যদিকে একই প্রতিপক্ষকে হারিয়ে পরের রাউন্ড নিশ্চিত করেছে পাকিস্তানও।
এশিয়া কাপের সুপার ফোরে ভারতের বিপক্ষে ম্যাচের আগে কোন উত্তেজনা বাড়াতে চায় না পাকিস্তানি ক্রিকেটাররা। বরং তারা শান্ত থাকার চেষ্টা করছে বলে জানিয়েছেন পাকিস্তানের উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। এছাড়া ভারতের বিপক্ষে ম্যাচে সাহসী ক্রিকেট খেলার ইঙ্গিত দিয়েছেন তিনি।
রিজওয়ান বলেন, ‘ভারতের বিপক্ষে খেলা সব সময়ই চাপের। সারা বিশ্ব এমনকি এশিয়ার বাইরের ক্রিকেট ভক্তরাও এ ম্যাচের জন্য অপেক্ষা করে। উভয় দলের ওপর সমান চাপ থাকবে। তবে যারা সাহসী এবং শান্ত থাকবে, তারাই ভালো ফল করবে।’
৩০ বছর বয়সী রিজওয়ান বলেন, ‘আমি খেলোয়াড়দের বলেছি, ভারত কিংবা যে দলের বিপক্ষেই খেলা হোক না কেন, এটি ব্যাট এবং বলের খেলা। হ্যাঁ, এটি একটি বড় ম্যাচ এবং আমাদের আত্মবিশ্বাস অনেক বেশি। তবে কঠোর পরিশ্রম শুধুমাত্র আমাদের হাতে, আর ফলাফল আসবে সৃষ্টিকর্তার কাছ থেকে।’
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট; লাইভ দেখুন এখানে
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২২ আগস্ট ২০২৬
- দেশের বাজারে আজকের সোনার দাম
- স্বর্ণের দাম নিয়ে বড় পূর্বাভাস, বাড়বে নাকি কমবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২২ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- পে স্কেলের অপেক্ষা শেষ, সেপ্টেম্বরেই আসছে গেজেট
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
