| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

বোর্ডকে না জানিয়েই অবসরের ঘোষণা দিলেন মুশফিক, যা বলল বিসিবি

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ সেপ্টেম্বর ০৪ ১৩:৫৯:৩০
বোর্ডকে না জানিয়েই অবসরের ঘোষণা দিলেন মুশফিক, যা বলল বিসিবি

অবসরের সিদ্ধান্ত নেওয়ার আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে কথা বলেননি মুশফিক। বরং মুশফিকের ফেসবুক পোস্টের পর গণমাধ্যমের ফোন পেয়ে বিষয়টি জানতে পারেন বোর্ডের ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।

মুশফিকের অবসর নিয়ে বোর্ডের প্রতিক্রিয়ার বিষয়ে জালাল ইউনুসের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। অবসরের কথা উল্লেখ করে তিনি অবাক হয়েছিলেন। তার কথায় বোঝা যায় জাগো নিউজের ফোন পেয়ে তিনি এ তথ্য পেয়েছেন।

তবে আগে থেকে এ বিষয়ে না জানায়, মুশফিকের অবসরের বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দিতে বিরত থাকেন জালাল। জাতীয় দলের এ সাবেক অধিনায়ক সবকিছু চিন্তাভাবনা করেই এ সিদ্ধান্ত নিয়েছেন বলে আশা জালালের। সময়োচিত সিদ্ধান্ত নেওয়ায় বরং সাধুবাদই দিয়েছেন জালাল।

তিনি বলেন, ‘আমাকে বা আমাদেরকে (বিসিবি) আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি মুশফিক। যেহেতু আমি বা আমরা আনুষ্ঠানিকভাবে কিছু জানি না, তাই আমাদের আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানানো মানায় না।’

জালাল আরও বলেন, ‘তবে যেহেতু সে সামাজিক যোগাযোগ মাধ্যমে অবসরের ঘোষণা দিয়েছে, আমি তার এ সিদ্ধান্তকে সাধুবাদ জানাই। আমি মনে করি এটি খুবই সময়োচিত সিদ্ধান্ত নিয়েছে সে। তার ভবিষ্যত ক্যারিয়ারের জন্য শুভকামনা থাকবে।’

এদিকে মুশফিকের ঘনিষ্ঠ সূত্রের দাবি, ফেসবুকে ঘোষণা দেওয়ার কিছুক্ষণ আগেই বিসিবিতে আনুষ্ঠানিক চিঠি দিয়ে নিজের অবসরের কথা জানিয়েছেন মুশফিক। বেলা ১১টার পর সেই চিঠি দিয়েই ফেসবুক পোস্ট করেছেন তিনি। তবে এ বিষয়ে কিছু নিশ্চিত করে জানাননি জালাল।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...