| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

চার ছক্কার তান্ডবে ২২৯ স্ট্রাইক রেটে ইমরুলের ব্যাটিং ঝড় দেখলো ক্রিকেট বিশ্ব

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ সেপ্টেম্বর ০৪ ১০:১৯:২৮
চার ছক্কার তান্ডবে ২২৯ স্ট্রাইক রেটে ইমরুলের ব্যাটিং ঝড় দেখলো ক্রিকেট বিশ্ব

এর মধ্যে ইউএস মোটর সিটি চ্যাম্পিয়নশিপ ক্রিকেট টুর্নামেন্টে খেলছেন ইমরুল কায়েস, নাসির হোসেন, সৈয়দ রাসেল, সোহরাওয়ার্দী শুভ। যেখানে ইমরুল কায়েস খেলছেন মিশিগান চিতাসের হয়ে। গতকাল এশিয়া ইউনাইটেডের মুখোমুখি হয় তার দল।

ইমরুল কায়েসের ভয়ঙ্কর ব্যাটিংয়ে তার দল মিশিগান চিটাস ২০ ম্যাচে ৬ উইকেট হারিয়ে ২২২ রান সংগ্রহ করে। ইমরুল কায়েস এদিন সেঞ্চুরি হারান ৪ রানে। তিন নম্বর ব্যাটিং পজিশনে ৪২ বলে ৮ চার ও ৭ ছক্কা মেরে ৯৬ রানে আউট হন ইমরুল কায়েস।

বিপক্ষ দলের হয়ে খেলছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ফাস্ট বোলার তাপস বৈশ্য। চার ওভারে ৩৯ রানে ১ উইকেটে নিয়েছেন তিনি। জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৭২ রান সংগ্রহ করে এশিয়া ইউনাইটেড। ইতিমধ্যে চার ম্যাচের মধ্যে চারটিতে জয় লাভ করে পয়েন্ট টেবিল শীর্ষে রয়েছে ইমরুল কায়েসের দল মিশিগান চিতাস।

এবারের আসরে অংশগ্রহণকারী দলগুলো হলো ফ্রেন্ডস ইউনাইটেড অব নিউইয়র্ক, এশিয়া ইউনাইটেড, লন্ডন রাইডারস, মিশিগান চিতাস, মটরসিটি ইউনাইটেড, জর্জিয়া টাইগারস, মিশিগান রেপটরস, ডেট্রয়েট রয়েলস, বাংলাদেশ টাইগারস অব ইউএসএ, টারমিনেটরস সিসি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...