| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

ম্যাচ হারার পর যা নিয়ে আফসোস করলেন নবী

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ সেপ্টেম্বর ০৪ ১০:০৮:৩৭
ম্যাচ হারার পর যা নিয়ে আফসোস করলেন নবী

তবে সুপার ফোরে এসে শ্রীলঙ্কার কাছেই হারল দলটা। লঙ্কানদের নিয়ন্ত্রিত বোলিং আর দুর্দান্ত ব্যাটিংয়ে ৪ উইকেটে হেরেছে। অথচ শারজাতে বাংলাদেশ আগে বোলিং করায় ভুল ধরিয়ে দেয়া আফগান অধিনায়ক মোহাম্মদ নবী শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে নেন ব্যাটিং।

লক্ষ্য ছিল বড় সংগ্রহ, তবে বড় লক্ষ্য না দিতে পারলেও ১৭৬ রানের চ্যালেঞ্জ ছুঁড়ে দেয় প্রতিপক্ষকে। শ্রীলঙ্কা সেটিও তাড়া করে জিতে যায়। বাংলাদেশ ম্যাচের থেকেও পিচ ভালো থাকার পরও বড় স্কোর করতে না পারায় ম্যাচ শেষে নবীর আক্ষেপ ২০-২৫ রানের।

‘আমরা প্রায় ২০ থেকে ২৫ রান কম করেছি। বাংলাদেশের বিপক্ষে আমরা যে পিচ খেলেছি তার থেকে আজকের পিচটা অনেক ভালো, তাই বলছি আমরা কিছু রান কম করেছি।’

ম্যাচ হেরে নবী কিছুটা দোষ চাপালেন বোলিং আর ফিল্ডিংয়ের উপর। আফগান অধিনায়ক বলেন, ‘এছাড়া আমরা সঠিক জায়গায় বল করতে পারিনি, ফিল্ডিংয়েও ভালো করিনি। আমরা দুর্দান্ত বোলিং করিনি, তবে সবাই ভাল বোলিং করেছে। আমরা কিছু ক্যাচ ফেলেছি, যেগুলো ধরলে ম্যাচটা অন্যরকম হতো।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...