| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

বিশ্বকাপ থেকেও বাদ পড়লেন রবীন্দ্র জাদেজা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ সেপ্টেম্বর ০৩ ২২:৪৩:৪১
বিশ্বকাপ থেকেও বাদ পড়লেন রবীন্দ্র জাদেজা

আগামী অক্টোবরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলছেন না তিনি। গ্রুপ পর্বের শেষ ম্যাচে হংকংয়ের বিপক্ষে খেলতে গিয়ে হাঁটুতে চোট পান জাদেজা।

যদিও মাঠে তেমন বোঝা না গেলেও পরবর্তীতে স্ক্যান করে দেখা যায় সেখানে চিড় ধরা পড়েছে। এরপরই গতকাল ভারতীয় টিম ম্যানেজমেন্ট জানায় এশিয়া কাপের বাকি ম্যাচগুলো আর খেলা হবে না এই অলরাউন্ডারের।

আজ জানা গেল মাঠে ফিরতে জাদেজার হাঁটুতে প্রয়োজন পড়বে সার্জারির। সেক্ষেত্রে সুস্থ হতে কমপক্ষে একমাস বিশ্রামে থাকতে হবে তাকে। এরপর শুরু হবে জাদেজার পুনর্বাসন কার্যক্রম। ফলে তারকা এই অলরাউন্ডারকে ছাড়াই বিশ্বকাপ খেলতে হবে ভারতকে।

জাদেজার মত এমন একজন অলরাউন্ডারের টি-২০ বিশ্বকাপ স্কোয়াডে না থাকাটা ভারতের জন্য বড় দুশ্চিন্তার কারণই বটে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...