| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

গুরবাজের ঝোড়ো ব্যাটিংয়ে শ্রীলঙ্কাকে বিশাল রানের টার্গেট দিল আফগানিস্তান

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ সেপ্টেম্বর ০৩ ২২:০৩:০৯
গুরবাজের ঝোড়ো ব্যাটিংয়ে শ্রীলঙ্কাকে বিশাল রানের টার্গেট দিল আফগানিস্তান

তবে তৃতীয় ওভারের পঞ্চম বলে মাত্র ৪ রান করার পর জীবন পান রহমানুল্লাহ গুরবাজ। আম্পায়ারের কাছ থেকে নরম সংকেত পেয়ে মাঠ ছাড়ছিলেন গুরবাজ, কিন্তু তিনি লাইন অতিক্রম না করে রিপ্লে ডাকেন। পর্যালোচনায় দেখা যায়, ক্যাচ নেওয়ার পর গুনাথিলাকার পা বাউন্ডারি লাইনে আঘাত করেছিল।

জীবন দিয়ে লঙ্কান বোলারদের মারলেন গুরবাজ। মাত্র ২২ বলে দেশের হয়ে দ্বিতীয় দ্রুততম ফিফটি পূরণ করেন তিনি। এর আগে ২০১৬ সালে, নাজিবুল্লাহ জাদরান সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ২২ বলে ফিফটি করেছিলেন।

ফিফটি হাঁকিয়ে গুরবাজ ছুটেন শতকের পথে। ইবরাহিম জাদরানকে নিয়ে বাঁধেন ৯৩ (৬৪) রানের জুটি। শেষ পর্যন্ত জুটি ভাঙে ৪৫ বলে ৪টি চার ও ৬টি ছক্কায় ৮৪ রান করা গুরবাজের বিদায়। আসিথা ফার্নান্দোর বলে গুরবাজ ক্যাচ দেন ওয়ানিন্দু হাসারাঙ্গার হাতে। ইবরাহিম জাদরানকে ৪০ রানে ফেরান হাসারাঙ্গা।

দলীয় ১৫১ রানের মাথায় জাদরানের বিদায়ের পর ১ রানে ফেরেন মোহাম্মদ নবী। এরপর ১৭ রানে নাজিবুল্লাহ জাদরান ফেরেন রান আউট হয়ে। তবে শেষ দিকে রশিদ খানের ৯ রানে ৬ উইকেটে ১৭৫ রান তুলেছে আফগানিস্তান।শ্রীলঙ্কার হয়ে ২ উইকেট নেন দিলশান মাধুশাঙ্কা। ১ উইকেট করে নেন মাহেশ থেকশানা, আসিথা ফার্নাদো।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...